অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাথরুমের কাছে তাজা বোমা উদ্ধার
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাথরুমের কাছে তাজা বোমা উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয় নদীয়ার কোতোয়ালিতে। কোতোয়ালি থানা সূত্রে খবর, সোমবার একজন কিশোর ভালুকা আনন্দ বিশ্বাস এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে বোমা দেখতে পান। কিশোরটি আশেপাশের মানুষদের সেই খবর দেন। থানায় খবর আসে। পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে। বোম স্কোয়্যার্ডে খবর দেওয়া হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যাগের ভেতর প্রায় ১৭ টি বোমা রাখা আছে। কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।




