বেলেঘাটায় গুলিকাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার রাজু
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বেলেঘাটায় গুলিকাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার রাজু নস্কর। কলকাতা পুলিশের একটি দল রবিবার ওড়িশার গোপালপুর থেকে গ্রেফতার করেছেন। আজ তাঁকে ট্রানজিট রিমাণ্ডে কলকাতা নিয়ে আসবে পুলিশ। উল্লেখ্য যে, গত সপ্তাহেই উত্তপ্ত হয়ে ওঠে বেলেঘাটা। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ ওঠে। ভাঙচুর হয় তৃণমূল পার্টি অফিসও। অলক দাস নামে স্থানীয় পুরসভার সদস্যর পিতা অভিযোগ অভিযোগ করেন, তাঁর অফিসের পাশে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদ জানাতে রাজু নস্কর-এর অফিসে গেলে, রাজুর অফিসের ভেতর থেকে গুলি চালানো হয়। এই ঘটনায় পুলিশ ২১ জনকে গ্রেফতার করে। এর পর রবিবার ওড়িশা থেকে গ্রেফতার হন তৃণমূল নেতা রাজু নস্কর।




