CPIM : শাসনে সিপিআই(এম) যোগদান

SHARE:

শাসনে সিপিআই(এম) যোগদান

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ২০১১ সালে ক্ষমতা হারানোর পর নিজেদের শাসনেও নিজেদের শক্তিক্ষয় করেছিল সিপিআই(এম) তথা বামেরা। দীর্ঘ ১২ বছর পরে সেই শাসনেই আবার ৪০০ জন শাসক দল থেকে সিপিআই (এম)-এ যোগদান করেন গত শুক্রবার। যোগদানকারী প্রায় সকলেরই মত, দূর্নীতিতে ঢুবে আছে শাসক দল। গোষ্ঠী কোন্দলের শিকার অনেকেই। বারাসত-২ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ ঘোষ-এর এপ্রসঙ্গে বক্তব্য, ‘‘যাঁরা গিয়েছেন, তাঁদের অনেককে দল বহিষ্কার করেছে। ওঁদের যাওয়ায় পঞ্চায়েতে কোনও প্রভাব পড়বে না।’’ কিন্তু উচ্ছ্বসিত বাম শিবির। সিপিআই (এম) জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর কথায়, ‘‘তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়ে ৪০০ জন এসেছেন।’’ জেলা সিপিআই (এম) নেতৃত্বের কথায়, শুধু এখানেই নয়, রাজ্য জুড়ে তৃণমূল বিজেপি কর্মী সমর্থকরা প্রতিদিনই দলে দলে দল ছাড়ছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন