West Bengal news : রাতের মালদায় চলল গুলি, গুলিবিদ্ধ একজন

SHARE:

রাতের মালদায় চলল গুলি, গুলিবিদ্ধ ঠিকাদার

সাশ্রয় নিউজ ★ মালদা : রাতের মালদায় চলল গুলি। গুলি বিদ্ধ হন একজন ঠিকাদার। দরিয়াপুরের ঘটনায় পুলিশ সূত্রে খবর গুলিবিদ্ধের নাম শামসুল হক (৩০)। কালিয়াচক থানার মোজমপুরে। পুলিশ সূত্রে উল্লেখ, রেজাউল হক ও শামসুল হকের ভেতর পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে পাঠানো বহুদিন ধরেই নিয়ে বিবাদ চলছিল। এছাড়াও দুই জনের ভেতর অর্থ নিয়েও বচসা ছিল। বৃহস্পতিবার রাতে শামসুল হক রেজাউলের দরিয়াপুরে আসেন বলে উল্লেখ। সেই সময় রেজাউল তাঁর ওপর গুলি চালান বলে পুলিশ সূত্রে পাওয়া খবর। গুলিবিদ্ধ শামসুলকে স্থানীয় হাসপাতালে ও পরে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন