বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর এজলাস থেকে নিয়োগ দুর্নীতির মামলা সরল শীর্ষ আদালতের নির্দেশে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর এজলাস থেকে নিয়োগ দুর্নীতির সমস্ত মামলা সরিয়ে অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। কলকাতা হাইকোর্ট-এর বিচারপতিকে এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। উল্লেখ্য যে, কলকাতা হাইকোর্ট-এর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর একটি সাক্ষাৎকার প্রসঙ্গও উঠে আসে সুপ্রিম কোর্টে। ওই সাক্ষাৎকার প্রসঙ্গে ডিওয়াই চন্দ্রচূড় বেঞ্চ হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে হলফনামা দেওয়ারও নির্দেশ দেন বলে উল্লেখ। ১৩ এপ্রিল হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে সিবিআই ও ইডির জিজ্ঞাসাবাদ করা উচিত। জাস্টিস গগঙ্গোপাধ্যায়ের সেই মন্তব্যকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট-এর নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থাগিতাদেশ দেন। অন্যদিকে সূত্রের খবর, বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ভুল তথ্য দেওয়া হয়েছে। আমাকেই এর ব্যাখ্যা দিতে হবে। আমি ইন্টারভিউ দিয়েছি, আমাকেই ব্যাখ্যা দিতে হবে। যা বলিনি, সেটা নিয়েই অভিযোগ করা হচ্ছে।’ আইন মহলের একটি বড় অংশের মত, নিয়োগ দুর্নীতি মামলাগুলির ভবিষ্যৎ কোন দিকে যাবে!




