Police : পুলিশের মানবিকতায় সন্তানকে ফিরে পেলেন বাবা-মা

SHARE:

পুলিশের মানবিকতায় সন্তানকে ফিরে পেলেন বাবা-মা 

সাশ্রয় নিউজ ★ হাওড়া : একটি শিশুকে তীব্র গরমের ভেতর হাঁটতে হাঁটতে বসে পড়ছে। ঘড়িতে তখন বেলা ১ টা আনুমানিক। ওই সমময় রাজা কাটরা নিকটস্থ স্ট্যাণ্ড রোডে ডিউটি করছিলেন মহম্মদ ফিরোজ। তিনি হাওড়া ব্রীজ ট্রাফিক গার্ডের হোমগার্ড। দ্রুত তিনি বাচ্চাটিকে তুলে ট্রাফিক কিয়স্কে তুলে নিয়ে আসেন। প্রাথমিকভাবে চোখে, মুখে, ঘাড়ে জল দিয়ে শুশ্রূষা করেন। কিছুটা সুস্থ্য হয়ে ওঠে শিশুটি। কলকাতা পুলিশের ফেসবুক পেজে উল্লেখ, এর পর ডাক পড়ে ইন্সপেক্টর শৌভিক চক্রবর্তীর। ইন্সপেক্টর শৌভিক ছেলেটিকে গাড়িতে করে নিজের অফিসে নিয়ে যান। ওআরএস, জল্, খাবার দেন। ক্রমশ সুস্থ্য হয়ে ওঠে ছেলেটি। সাব ইন্সপেক্টর শৌভিক ওঁর থেকে জানতে পারেন, ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল সে। তারপর ছিল পড়ার চাপ। সালকিয়ার বাসিন্দা ওই ছেলেটি বাড়ির নজর এড়িয়ে গঙ্গার হাওয়া খেতে বেরোয়। রাজা কাটরার কাছে তীব্র রোদ্দুর ও গরমে কাহিল হয়ে পড়ে। ফেসবুক পেজে আরও উল্লেখ, ইন্সপেক্টর শৌভিক চক্রবর্তী বাচ্চাটির কাছ থেকে অনেক কষ্টে বাড়ির নম্বর জোগাড় করে বাড়িতে খবর দেন। পুলিশের ফোন পেয়ে অঝোরে কাঁদছিলেন ছেলেটির মা। অল্পক্ষণ পরেই তাঁর বাবা ও মা ট্রাফিক গার্ড অফিসে এসে নিয়ে যান ছেলেকে। কৃতজ্ঞতা জানান, হোমগার্ড ফিরোজ ও ইন্সপেক্টর শৌভিক চক্রবর্তীকে।

ছবি ঋণ: কলকাতা পুলিশের ফেসবুক পেজ

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন