বরুণা আসন থেকেই লড়তে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে
সাশ্রয় নিউজ ★ কর্ণাটক : কর্ণাটকে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আগামী মাসের (মে) ১০ তারিখ ভোট কর্ণাটকে। কংগ্রেসের পক্ষে এপর্যন্ত ২০৯ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। আথানি আসনটিতে লড়তে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সেই জন্য দলের কাছে তিনি আবেদনও করেন। কিন্তু আথানি আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিএম লক্ষ্মণ সাভাদিকে প্রার্থী করে কংগ্রেস। সুতরাং, দ্বিতীয় আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রইল না সিদ্দারামাইয়ার। তাঁকে লড়তে হবে বরুণা আসনেই। অন্যদিকে, রাজ্যে বিজেপি সহ সমস্ত বিরোধী রাজনৈতিক দল তাঁদের প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি রাজনৈতিক ময়দানে ভোট উৎসবে অংশ নিয়েছেন।




