বাংলা নতুন বছরকে স্বাগত জানালেন বাঙালি
সাশ্রয় নিউজ ★ কলকাতা : বাঙালির প্রাণে নববর্ষ। একটি বছরকে বিদায় জানিয়ে আজ ঊষালগ্ন থেকেই বাঙালি বরণ করে নিলেন বাংলা নতুন বছরকে। শহর থেকে গ্রাম প্রাকৃতিক তীব্র দাবদাহকে উপেক্ষা করে মানুষ নতুন বছরের উষ্ণীষ মাথায় পরে নিলেন। মেতে উঠলেন একাধিক অনুষ্ঠানে। মুহূর্তেই গাণিতিক নিয়মে পুরনো হয়ে গেল একটি বছর। পড়ে রইল একটি বছরের অজস্র আনন্দ সুখের মুহূর্ত, শোক ও বেদনার সময়। সব কিছু ভুলে আজ বাঙালি মেতে উঠলেন বর্ষ বরণে। মন্দিরে মন্দিরে মঙ্গল কামনায় পুজো দেওয়ার ভিড় ছিল। ক্লাবে, আবাসনে, বাড়িতে ছোট-বড় বহু অনুষ্ঠানের মধ্যে দিয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠেন। বাঙালি খাদ্যও আজকে বাঙালির বর্ষবরণকে অন্যমাত্রা দেয়।




