প্রয়াত বাংলা আকাদেমি আগরতলা-র সভাপতি ড. ভাস্কর রায় বর্মণ

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ, সাশ্রয় নিউজ ★ আগরতলা: বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, লেখক, অনুবাদক, লোকসংস্কৃতিবিদ ড. ভাস্কর রায় বর্মণ আজ আর আমাদের মধ্যে নেই। আজ (৫ মে, ২০২৬) সকালে তিনি হায়দ্রাবাদে দীর্ঘ রোগভোগের পর পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, পুত্রসহ অনেক আত্মীয় পরিজনদের রেখে গেছেন। তাঁর প্রয়াণে বিশেষ করে রাজ্যের সাহিত্য – সংস্কৃতি জগতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ইংরেজি ও বাংলা উভয় ভাষাতেই তিনি লেখালেখি করে গিয়েছেন সমান দক্ষতায়। আসাম, পশ্চিমবঙ্গ তো বটেই, এমন কি ইয়োরোপেও ইংরেজি সাহিত্যের লেখক ও সাংবাদিক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন।

আরও পড়ুন : বাংলায় পদ্ম ফুটল, BJP Bengal Victory 2026, Narendra Modi Bengal Reaction, Amit Shah Statement Bengal, Sonar Bangla Development: ‘বাংলায় পদ্ম ফুটল’ ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত নরেন্দ্র মোদী, ‘সোনার বাংলা’র রূপরেখা দিল অমিত শাহ (West Bengal Election 2026 Result BJP Victory)

জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও তিনি লাভ করেছেন নানা সম্মাননা ও পুরস্কার। তিনি ছিলেন ” বাংলা আকাদেমি আগরতলা “র প্রতিষ্ঠাতা সভাপতি এবং শিশু সাহিত্য গবেষণা সংস্থা , সাহিত্য আড্ডা ইত্যাদি সংস্থারও ডিরেক্টর। তাঁর প্রয়াণে তাঁর হাতে গড়া উক্ত সংস্থাগুলোর সমস্ত কর্মকর্তা ও সদস্য, সদস্যাগণ গভীর শোকা প্রকাশ করছে এবং তাঁর শোকাহত স্ত্রী, পুত্র ও আত্মীয় পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

আরও পড়ুন : ভবানীপুরে ঐতিহাসিক পালাবদল! শুভেন্দুর ঝড়ে পরাজিত মমতা, উত্তাল বঙ্গ রাজনীতি

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন