সাশ্রয় নিউজ ডেস্ক ★ নিজস্ব প্রতিনিধি, আগরতলা : ৬ জানুয়ারি আগরতলা বইমেলায় বাংলা আকাদেমি স্টলে প্রকাশিত হল কবি ও ছড়াকার অমলকান্তি চন্দের নতুন ছড়ার(লিমেরিক) বই ‘পিঁপড়ের ঠ্যাং’। বইটি প্রকাশক দৈনিক বজ্রকণ্ঠ প্রকাশনী।
এদিন বাংলা আকাদেমি আগরতলা স্টলে বইটির আবরণ উন্মোচন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপক ড. মলয় দেব, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের অধ্যাপিকা ড. পদ্মকুমারী চাকমা, উত্তিষ্ঠ পত্রিকার সম্পাদক কবি হরিদাস দেবনাথ, ও নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের পিজি বাংলার অধ্যাপক ড. প্রনব কুমার দাস। উল্লেখ্য অমল কান্তি চন্দ ত্রিপুরার ছড়ার জগতে উল্লেখযোগ্য নাম।তিনি ছড়ার সাথে সাথে কবিতা লেখাতেও সিদ্ধহস্ত।
ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ছড়াকার অমলকান্তি চন্দের বেশ কিছু বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ‘ছিন্নপত্র’ প্রকাশনী থেকে প্রকাশিত ছড়াকার অমলকান্তি চন্দের ‘ভূতের মেলা’ বইটি বাংলাদেশে বিপুল জনপ্রিয়তা লাভ করে। আগরতলা দৈনিক বজ্রকণ্ঠ থেকে প্রকাশিত এই লিমেরিক বইটি পাঠক মহলে বেশ সাড়া ফেলেছে।
আরও পড়ুন :শুরু হল ৪৪তম আগরতলা বইমেলা: মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা উদ্বোধন করলেন ১২ দিনের এই সাহিত্য উৎসব




