রাজেশ চন্দ্র দেবনাথ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, আগরতলা : শীতের জন্য স্কুল ছুটি ঘোষণা করল ত্রিপুরা সরকার। প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত। এবার এই শীতের জন্য ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুল ৬ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি অব্দি বন্ধ ঘোষণা করা হল। সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা করেন। অতিরিক্ত শীতের কারণে স্কুলের ছাত্রছাত্রীদের খুবই সমস্যা হচ্ছিল। শীতের পারদ নেমে চলছিল। তাই আগামীকাল (মঙ্গলবার) থেকে ১০ জানুয়ারি অব্দি স্কুল বন্ধ ঘোষণা করা হয়।
উল্লেখ্য, শীতের কামড় জনজীবনে বড় প্রভাব ফেলেছে বলেও সাধারণ মানুষের মত। এই পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায়, রাজ্যের শিক্ষাবিদরা ও সাধারণ মানুষের বড় অংশ। শিক্ষার্থীদের মধ্যেও খুশির আমেজ।
আরও পড়ুন : Hindu Conference | খোয়াইয়ে অনুষ্ঠিত হল হিন্দু সম্মেলন




