তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পালন করা হলো বৃক্ষরোপণ কর্মসূচী

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ, আগরতলা | ৫ জুন ২০২৬, শুক্রবার  : উত্তর ত্রিপুরা জেলার তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক ব্যতিক্রমী কর্মসূচী পালন করা হয়। শুক্রবার তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

ছবি : সংগৃহীত

আরও পড়ুন : Aamir Khan Marriage, Aamir Khan Third Wedding | ৫ জুলাই ছাঁদনাতলায় আমির! তৃতীয় বিয়ের খবর নিজেই জানালেন মিস্টার পারফেকশনিস্ট, সিদ্ধান্তে সাধুবাদ সুচিত্রার

পরিবেশকে সুন্দর ও সংরক্ষণের জন্য এদিন বৃক্ষ রোপনের এই কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর পৃথিবীকে সবুজায়নের অত্যন্ত কার্যকরী পদক্ষেপ বলেই মনে করে তিলথৈবাসী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। কিছু ঔষধী ও ফলের গাছ লাগিয়ে এদিন এই মহৎ কর্মসূচীটি পালন করা হয়। হাসপাতালকে সুন্দর করে তুলতে এদিন দেবদারু গাছ লাগানো হয়। আগামীতে পাম গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন : PM Narendra Modi Yoga Day India | কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের মূল মঞ্চ, ২১ জুনে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Sasraya News
Author: Sasraya News