আত্মপ্রকাশ করল ভারতীয়ম্ সাহিত্যপত্রের মাসিক সংখ্যা

SHARE:

রাজেশ চন্দ্র দেবনাথ, সাশ্রয় নিউজ ডেস্ক ★ আগরতলা : আগরতলা বইমেলার লিটল ম্যাগাজিনের স্টলে বিশিষ্টজনের হাত ধরে গতকাল আত্মপ্রকাশ করল ভারতীয়ম্ সাহিত্যপত্রের মাসিক সংখ্যা। ভারত আত্মা স্বামী বিবেকানন্দের জন্ম দিবসে ভারতীয়ম্ সাহিত্যপত্রের মাসিক সংখ্যাটি প্রকাশিত হল। এই সংখ্যাটি বিবেকানন্দ সংখ্যা হিসেবে আত্মপ্রকাশ করে।

আরও পড়ুন : Somnath Temple Stands Tall After 1000 Years, Tribute by PM Narendra Modi | হাজার বছরেও অটল সোমনাথ, প্রধানমন্ত্রীর শ্রদ্ধায় ইতিহাসের নতুন পাঠ

প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ গুণি কবি ও লেখক নকুল রায়, কবি ও গবেষক অভিজিৎ চক্রবর্তী, কবি নারায়ণ আঢ্য, প্রণব কুমার দাস, সম্পাদক চিন্ময় ভট্টাচার্য সহ অন্যান্য লেখক বৃন্দ । পত্রিকাটির প্রধান সম্পাদক ড. সন্দীপ দেব। এই সংখ্যাটির সম্পাদক চিন্ময় ভট্টাচার্য। উল্লেখ্য গতবছর ভারতীয়ম্ ত্রিপুরা সরকারের শ্রেষ্ঠ লিটল ম্যাগাজিন হিসেবে পুরস্কার লাভ করে। সংখ্যাটিতে যাদের লেখায় সেজে উঠেছে তারা হলেন সন্দীপ দেব, চিন্ময় ভট্টাচার্য, সৌরদীপ সাহা, মনীশ রুদ্রপাল, প্রণব কুমার দাস, প্রণব দাস, সপ্তশ্রী কর্মকার।

আরও পড়ুন : আগরতলা বইমেলায় মঞ্চে বাংলা আকাদেমি আগরতলা বই প্রকাশ অনুষ্ঠান

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন