বাজেটে মাস্টার্স বাজিমাত
সাশ্রয় নিউ ★নতুন দিল্লি : বাজেট ২০২৩ নিয়ে একটা বড় অংশের মানুষের মনে খুশির আভা। চাকরিজীবী থেকে গরিব নিম্নবিত্ত সকল স্তরের মানুষের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার বাজেট ঘোষণা করেছেন বলে জানান বিজেপি সূত্র। আর তার সুফল পাবেন মানুষ। বেকার যুবকদের জন্য যুবকদের ‘ইচ্ছাপূরণ, চাকরির সুযোগ তৈরি সরকারের প্রাথমিক লক্ষ্য’। বলে সরকারের পক্ষে ঘোষণা করা হয়। সরকারের পক্ষে আরও উৎসাহের সঙ্গে জানানো হয় যে, ‘দীনদয়াল অন্ত্যোদয় ‘ দেশে বড় সাফল্য পায়। এছাড়াও ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নির্দিষ্ট পরিবারকে দেওয়া হবে’ বলেও উল্লেখ। দু-লক্ষ কোটি টাকা ওই যোজনায় খরচ হবে বলে উল্লেখ। আরও উল্লেখ, হস্তশিল্পীদের জন্য আর্থিক প্যাকেজের কথা ভাবছে সরকার। নেওয়া হবে পর্যটন শিল্পকে আরও সাজিয়ে তুলতে বিশেষ পদক্ষেপ।




