মেধা পাল, সাশ্রয় নিউজ ডেস্ক ✪ কলকাতা : বঙ্গোপসাগরের ওপরে ফের সক্রিয় হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এর ফলে পরবর্তী ৪৮ ঘণ্টায় সেই এলাকাতেই নিম্নচাপের (Low Pressure Area) সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এর জেরে বৃহস্পতিবার (Thursday) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ঝড়-বৃষ্টির (Storm-Rain) পরিমাণ অনেকটাই বাড়তে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, বুধবার (Wednesday) থেকে শুক্রবার (Friday) পর্যন্ত কলকাতা (Kolkata), দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore), পশ্চিম মেদিনীপুর (West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram), পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), হুগলি (Hooghly) ও পূর্ব বর্ধমান (East Burdwan)-সহ বিভিন্ন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
বুধবার থেকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ৩০-৪০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ার (Wind Speed) পূর্বাভাস রয়েছে। এই দিনগুলিতে হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় কমলা সতর্কতা (Orange Alert) জারি হয়েছে, কারণ ওই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (Heavy to Very Heavy Rain) হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।
শুক্রবারও একইরকম পরিস্থিতি বজায় থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় কমলা সতর্কতা থাকছে। অন্যদিকে, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি আছে হলুদ সতর্কতা। শনিবার (Saturday) থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে ওই দিন হাওড়া (Howrah), হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান (West Burdwan)-এ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়ে গেছে। রবিবার (Sunday) থেকে দক্ষিণে বৃষ্টি কমার সম্ভাবনা থাকলেও ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার (Monday) পর্যন্ত দক্ষিণের সব জেলায় বৃষ্টি চলবে। অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar)-সহ আট জেলায় সোমবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার থেকে ওই জেলাগুলিতেও বাড়তে পারে ঝড়বৃষ্টি। ওই দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার ও রবিবারও ওই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে উল্লেখ, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল (Rough Sea) থাকবে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের (Fishermen) সমুদ্রে যেতে সম্পূর্ণভাবে বারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে উল্লেখ। আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, ‘উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে বর্ষার গতি প্রকৃতি আরও সক্রিয় হয়। ফলে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা থেকে যাচ্ছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরও (Disaster Management Department) পরিস্থিতির উপর নজর রাখছে। প্রয়োজন হলে জেলার প্রশাসনগুলিকে আরও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হবে বলে সূত্রের খবর।
ছবি: প্রতীকী
আরও পড়ুন : Student suicide love letter : ৪০টি গোলাপের আর্জি চিঠিতে, রামপুরহাটের ছাত্রীর রহস্যমৃত্যুতে তোলপাড়




