West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ কুড়ি-তম কিস্তি)

SHARE:

পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতির বিশ্লেষণ, তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেসের শক্তি, ইস্যু, সংগঠন ও সম্ভাবনার বিস্তারিত আলোচনা।
সময়ের সঙ্গে সঙ্গে মানুষের ব্যক্তিগত দর্শনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের এক বিশেষ রূপবদলের সময় আগামী ‘২৬ যা এক নতুন যুগের সূচনা ঘটতে চলেছে। কে হবে এই রাজ্যের মুখ্য মুখ। জনগণ কি চাইছে সমস্ত কিছু নিয়ে রাজনৈতিক কলমে কলম ধরলেন–
দেবব্রত সরকার

(আজ কুড়ি -তম কিস্তি)

বিজেপি সূত্রে খবর, প্রশিক্ষণ হচ্ছে দুই ধাপে। প্রথম ধাপ বিএলও ওয়ান (BLO One)। এটি বিধানসভা স্তরের প্রশিক্ষণ। প্রত্যেক বিধানসভায় তিনজন করে বিএলও ওয়ান থাকবেন। তাদের নাম জমা পড়বে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার (Electoral Registration Officer) ও জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের (District Election Officer) কাছে। এই বিএলও ওয়ানদের সংখ্যা তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে। দ্বিতীয় ধাপ বিএলও টু (BLO Two)। এই প্রশিক্ষণ বুথভিত্তিক। বিএলও ওয়ানরাই বিএলও টু-দের প্রশিক্ষণ দেবেন। ২০ আগস্ট পর্যন্ত চলবে এই পর্ব।
প্রতিনিধিত্বমূলক ছবি। সংগৃহীত

ফলাফল

২৯৪ কেন্দ্রের মধ্যে ২৯২টি কেন্দ্রের ফলাফল ঘোষিত হয় ২০২১ সালের ২ মে তারিখে। ২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হওয়ার কথা ছিল ১৯ মে। কিন্তু ঐ দু’টি কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখা হয় এবং অবশেষে ৩ অক্টোবরে ফলাফল ঘোষিত হয়।

২১৫ ৭৭
তৃণমূল বিজেপি আইএসএফ জিজেএম (টি)

দল অনুযায়ী প্রাপ্ত আসনের শতাংশ

  • ২ মে ২০২১-এ প্রকাশিত:
রাজনৈতিক দল ও জোট প্রাপ্ত ভোটের পরিসংখ্যান প্রাপ্ত আসন[৭৩]
প্রাপ্ত ভোট % ±শ.সূ. প্রার্থীসংখ্যা প্রাপ্ত আসনসংখ্যা +/−
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (তৃণমূল) ২৮,৭৩৫,৪২০ ৪৭.৯৪ ২৮৮ ২১৩
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২২,৮৫০,৭১০ ৩৮.১৩ ২৯১ ৭৭ ৭৪
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (সিপিআই(এম)) ২,৮৩৭,২৭৬ ৪.৭৩ ১৩৮ ২৬
ভারতীয় জাতীয় কংগ্রেস (কংগ্রেস) ১,৭৫৭,১৩১ ২.৯৩ ৯১ ৪৪
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) ৩২
গোর্খা জনমুক্তি মোর্চা (জিজেএম (টি)) ১৬৩,৭৯৭ ০.২৭
নোটা
মোট ৫৯,৯৩৫,৯৮৯ ১০০.০ ২৯২ ±০
রাজনৈতিক দল অবশিষ্ট কেন্দ্রগুলির ফল

(৩ অক্টোবরে প্রকাশিত)

২৯৪ কেন্দ্রের সামগ্রিক ফল
প্রাপ্ত ভোটের পরিসংখ্যান আসনের পরিসংখ্যান প্রাপ্ত ভোটের পরিসংখ্যান আসনের পরিসংখ্যান
প্রাপ্ত ভোট % প্রার্থীসংখ্যা প্রাপ্ত আসনসংখ্যা প্রাপ্ত ভোট % ±শ.সূ. প্রার্থীসংখ্যা প্রাপ্ত আসনসংখ্যা +/−
তৃণমূল ২৩২,৮৬১ ৬০.১৯ ২৮,৯৬৮,২৮১ ৪৮.০২ ২৯০ ২১৫
বিজেপি ৫৪,৭৬৪ ১৪.১৬ ২২,৯০৫,৪৭৪ ৩৭.৯৭ ২৯৩ ৭৭ ৭৪
সিপিআই(এম) ৬,১৫৮ ১.৫৯ ২,৮৪৩,৪৩৪ ৪.৭১ ১৩৯ ২৬
কংগ্রেস ৭০,০৩৮ ১৮.১০ ১,৮২৭,১৬৯ ৩.০৩ ৯২ ৪৪
আরএসপি ৯,০৬৭ ২.৩৪ ১৩৫,১৮৮ ০.২২ ১১
নোটা ৭,৬২১ ১.৯৭ ৬৫৪,৪৪৯ ১.০৮
মোট ৩৮৬,৮৪৫ ১০০.০০ ৬০,৩২২,৮৩৪ ১০০.০০ ২৯৪
বৈধ ভোট ৩৮৬,৮৪৫ ৯৯.৯৫ ৬০,৩২২,৮৩৪ ৯৯.৮৪
অবৈধ ভোট ১৮৩ ০.০৫ ৯৬,৮৫৭ ০.১৬
ভোটার উপস্থিতি ৩৮৭,০২৮ ৭৮.৮৮ ৬০,৪১৯,৬৯১ ৮২.৩০
বিরত ১০৩,৬১৪ ২১.১২ ১২,৯৯৫,০৫৭ ১৭.৭০
নথিভুক্ত ভোটার ৪৯০,৬৪২

[১৮২][১৮৩]

১০০.০০ ৭৩,৪১৪,৭৪৮ ১০০.০০

 

জোট অনুযায়ী ফলাফল

তৃণমূল+ প্রাপ্ত আসন সংযুক্ত মোর্চা প্রাপ্ত আসন এনডিএ প্রাপ্ত আসন অন্যান্য প্রাপ্ত আসন
তৃণমূল ২১৫ কংগ্রেস বিজেপি ৭৭ নির্দল
জিজেএম(জি) সিপিআই(এম) এজেএসইউ এসইউসিআই(সি)
জিজেএম(টি) সিপিআই জেডি(ইউ)
নির্দল আরএসপি সিপিআই(এমএল)এল
ফব এআইএমআইএম
আইএসএফ সিপিআই(এমএল)আরএস
বিএসপি
এনপিপি
মোট ২১৬ মোট মোট ৭৭ মোট
পরিবর্তন +৫ পরিবর্তন -৭৬ পরিবর্তন +৭৪ পরিবর্তন

জেলা অনুযায়ী ফলাফল

অঞ্চল জেলা মোট আসন
তৃণমূল + এনডিএ সং. মোর্চা অন্যান্য
উত্তরবঙ্গ ও পার্বত্য অঞ্চল কোচবিহার
আলিপুরদুয়ার
জলপাইগুড়ি
কালিম্পং জেলা
দার্জিলিং
উত্তর দিনাজপুর
দক্ষিণ দিনাজপুর
মালদহ ১২
মোট ৫৪ ২৪ ৩০
বৃহত্তর কলকাতা নদিয়া ১৭
মুর্শিদাবাদ ২২ ২০
উত্তর চব্বিশ পরগনা ৩৩ ২৮
দক্ষিণ চব্বিশ পরগনা ৩১ ৩০
হাওড়া ১৬ ১৬
কলকাতা ১১ ১১
হুগলি ১৮ ১৪
মোট ১৪৮ ১২৭ ২০
জঙ্গলমহল ও মেদিনীপুর অঞ্চল ঝাড়গ্রাম
পশ্চিম মেদিনীপুর ১৫ ১৩
পূর্ব মেদিনীপুর ১৬
পুরুলিয়া
বাঁকুড়া ১২
মোট ৫৬ ৩৩ ২৩
মধ্যবঙ্গ পশ্চিম বর্ধমান
পূর্ব বর্ধমান ১৬ ১৬
বীরভূম ১১ ১০
মোট ৩৬ ৩২

নির্বাচনের পর্যায় অনুযায়ী ফলাফল

নির্বাচনের পর্যায় মোট আসন তৃণমূল+ বিজেপি+ সংযুক্ত মোর্চা অন্যান্য
প্রথম পর্যায় ৩০ ১৮ ১২
দ্বিতীয় পর্যায় ৩০ ১৯ ১১
তৃতীয় পর্যায় ৩১ ২৭
চতুর্থ পর্যায় ৪৪ ৩১ ১২
চতুর্থ পর্যায় ৪৫ ২৮ ১৭
ষষ্ঠ পর্যায় ৪৩ ৩৫
সপ্তম পর্যায় ৩৪ ২৫
অষ্টম পর্যায় ৩৫ ৩১
পরে
মোট ২৯৪ ২১৬ ৭৭

বিধানসভা কেন্দ্র অনুযায়ী ফলাফল

বিধানসভা কেন্দ্র প্রদত্ত ভোট

(%)

বিজয়ী দ্বিতীয় স্থানাধিকারী ব্যবধান নির্বাচনের তারিখ
# নাম রাজনৈতিক দল প্রার্থী প্রাপ্ত ভোট % রাজনৈতিক দল প্রার্থী প্রাপ্ত ভোট %
কোচবিহার জেলা
মেখলিগঞ্জ

(তফসিলি জাতি)

তৃণমূল পরেশচন্দ্র অধিকারী ৯৯৩৩৮ ৪৯.৯৮ বিজেপি দধিরাম রায় ৮৪৬৫৩ ৪২.৫৯ ১৪৬৮৫ ১০ এপ্রিল, ২০২১
মাথাভাঙা

(তফসিলি জাতি)

বিজেপি সুশীল বর্মণ ১১৩২৪৯ ৫২.৮৭ তৃণমূল গিরীন্দ্রনাথ বর্মণ ৮৭১১৫ ৪০.৬৭ ২৬১৩৪
কোচবিহার উত্তর

(তফসিলি জাতি)

বিজেপি সুকুমার রায় ১২০৪৮৩ ৪৯.৪০ তৃণমূল বিনয়কৃষ্ণ বর্মণ ১০৫৮৬৮ ৪৩.৪০ ১৪৬১৫
কোচবিহার দক্ষিণ বিজেপি নিখিল রঞ্জন দে ৯৬৬২৯ ৪৬.৮৩ তৃণমূল অভিজিৎ দে ভৌমিক ৯১৮৩০ ৪৪.৩১ ৪৭৯৯
শীতলকুচি

(তফসিলি জাতি)

বিজেপি বরেনচন্দ্র বর্মণ ১২৪৯৫৫ ৫০.৮০ তৃণমূল পার্থপ্রতিম রায় ১০৭১৪০ ৪৩.৫৬ ১৭৮১৫
সিতাই

(তফসিলি জাতি)

তৃণমূল জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া ১১৭৯০৮ ৪৯.৪২ বিজেপি দীপক কুমার রায় ১০৭৭৯৬ ৪৫.১৮ ১০১১২
দিনহাটা বিজেপি নিশীথ প্রামাণিক ১১৬০৩৫ ৪৭.৬০ তৃণমূল উদয়ন গুহ ১১৫৯৭৮ ৪৭.৫৮ ৫৭
নাটাবাড়ি বিজেপি মিহির গোস্বামী ১১১৭৪৩ ৫১.৪৫ তৃণমূল রবীন্দ্রনাথ ঘোষ ৮৮৩০৩ ৪০.৬৬ ২৩৪৪০
তুফানগঞ্জ বিজেপি মালতী রাভা রায় ১১৪৫০৩ ৫৪.৬৯ তৃণমূল প্রণব কুমার দে ৮৩৩০৫ ৩৯.৭৯ ৩১১৯৮
আলিপুরদুয়ার জেলা
১০ কুমারগ্রাম

(তফসিলি উপজাতি)

বিজেপি মনোজ কুমার ওঁরাও ১১১৯৭৪ ৪৮.১৬ তৃণমূল লাওস কুজুর ১০০৯৭৩ ৪৩.৪৩ ১১০০১ ১০ এপ্রিল, ২০২১
১১ কালচিনি

(তফসিলি উপজাতি)

বিজেপি বিশাল লামা ১০৩১০৪ ৫২.৬৫ তৃণমূল পাসাং লামা ৭৪৫২৮ ৩৮.০৬ ২৮৫৭৬
১২ আলিপুরদুয়ার বিজেপি সুমন কাঞ্জিলাল ১০৭৩৩৩ ৪৮.১৯ তৃণমূল সৌরভ চক্রবর্তী ৯১৩২৬ ৪১.০০ ১৬০০৭
১৩ ফালাকাটা বিজেপি দীপক বর্মণ ১০২৯৯৩ ৪৬.৭১ তৃণমূল সুভাষচন্দ্র রায় ৯৯০০৩ ৪৪.৯০ ৩৯৯০
১৪ মাদারিহাট বিজেপি মনোজ টিগ্গা ৯০৭১৮ ৫৪.৩৫ তৃণমূল রাজেশ লাকড়া ৬১০৩৩ ৩৬.৫৬ ২৯৬৮৫
জলপাইগুড়ি জেলা
১৫ ধূপগুড়ি

(তফসিলি জাতি)

বিজেপি বিষ্ণুপদ রায় ১০৪৬৮৮ ৪৫.৬৪ তৃণমূল মিতালি রায় ১০০৩৩৩ ৪৩.৭৫ ৪৩৫৫ ১৭ এপ্রিল, ২০২১
১৬ ময়নাগুড়ি

(তফসিলি জাতি)

বিজেপি কৌশিক রায় ১১৫৩০৬ ৪৮.৮৪ তৃণমূল মনোজ রায় ১০৩৩৯৫ ৪৩.৭৯ ১১৯১১
১৭ জলপাইগুড়ি

(তফসিলি জাতি)

তৃণমূল প্রদীপ কুমার বর্মা ৯৫৬৬৮ ৪২.৩৪ বিজেপি সুজিত সিংহ ৯৪৭২৭ ৪১.৯৩ ৯৪১
১৮ রাজগঞ্জ

(তফসিলি জাতি)

তৃণমূল খগেশ্বর রায় ১০৪৬৪১ ৪৮.৫ বিজেপি সুপেন রায় ৮৮৮৬৮ ৪১.১৯ ১৫৭৭৩
১৯ ডাবগ্রাম-ফুলবাড়ি বিজেপি শিখা চট্টোপাধ্যায় ১২৯০৮৮ ৪৯.৮৫ তৃণমূল গৌতম দেব ১০১৪৯৫ ৩৯.১৯ ২৭৫৯৩
২০ মাল

(তফসিলি উপজাতি)

তৃণমূল বুলু চিক বারাইক ৯৯০৮৬ ৪৬.৪৬ বিজেপি মহেশ বাগে ৯৩৬২১ ৪৩.৯ ৫৪৬৫
২১ নাগরাকাটা

(তফসিলি উপজাতি)

বিজেপি পুনা ভেংড়া ৭০৯৪৫ ৪৭.৭৮ তৃণমূল জোসেফ মুন্ডা ৫৬৫৪৩ ৩৮.০৮ ১৪৪০২
কালিম্পং জেলা
২২ কালিম্পং ৭২.৫৭ জিজেএম (তামাং) রুদেন সাদা লেপচা ৫৮২০৬ ৩৭.৫৯ বিজেপি শুভা প্রধান ৫৪৩৩৬ ৩৫.০৯ ৩৮৭০ ১৭ এপ্রিল, ২০২১
দার্জিলিং জেলা
২৩ দার্জিলিং ৬৮.০৯ বিজেপি নীরজ জিম্বা ৬৮৯০৭ ৪০.৮৮ জিজেএম (তামাং) কেশব রাজ শর্মা ৪৭৬৩১ ২৮.২৬ ২১৭২৬ ১৭ এপ্রিল, ২০২১
২৪ কার্শিয়াং ৭৩.৯৩ বিজেপি বিষ্ণুপ্রসাদ শর্মা ৭৩৪৭৫ ৪১.৮৬ জিজেএম (তামাং) শেরিং লামা দাহাল ৫৭৯৬০ ৩৩.০২ ১৫৫১৫
২৫ মাটিগাড়া-নকশালবাড়ি

(তফসিলি জাতি)

৮৩.৪৩ বিজেপি আনন্দময় বর্মণ ১৩৯৭৮৫ ৫৮.১০ তৃণমূল রাজেন সুন্দাস ৬৮৪৫৪ ২৮.৬৫ ৭০৮৪৮
২৬ শিলিগুড়ি ৭৭.৩৭ বিজেপি শঙ্কর ঘোষ ৮৯৩৭০ ৫০.০৩ তৃণমূল ওম প্রকাশ মিশ্র ৫৩৭৮৪ ৩০.১১ ৩৫৫৮৬
২৭ ফাঁসিদেওয়া

(তফসিলি উপজাতি)

৮৬.০২ বিজেপি দুর্গা মুর্মু ১০৫৬৫১ ৫০.৮৯ তৃণমূল ছোটন কিস্কু ৭৭৯৪০ ৩৭.৫৫ ২৭৭১১
উত্তর দিনাজপুর জেলা
২৮ চোপড়া তৃণমূল হামিদুল রহমান ১২৪৯২৩ ৬১.২ বিজেপি মহম্মদ শাহিন আখতার ৫৯৬০৪ ২৯.৪ ৬৫৩১৯ ২২ এপ্রিল, ২০২১
২৯ ইসলামপুর তৃণমূল আব্দুল করিম চৌধুরী ১০০১৩১ ৫৮.৯১ বিজেপি সৌম্যরূপ মণ্ডল ৬২৬৯১ ৩৬.৮৮ ৩৭৪৪০
৩০ গোয়ালপোখর তৃণমূল মহম্মদ গুলাম রাব্বানি ১০৫৬৪৯ ৬৫.৪ বিজেপি গুলাম সারওয়ার ৩২১৩৫ ১৯.৮৯ ৭৩৫১৪
৩১ চাকুলিয়া তৃণমূল মিনহাজুল আরফিন আজাদ ৮৬৩১১ ৪৯.৭৮ বিজেপি শচীন প্রসাদ ৫২৪৭৪ ৩০.২৬ ৩৩৮৩৭
৩২ করণদিঘি তৃণমূল গৌতম পাল ১১৬৫৯৪ ৫৪.৭ বিজেপি সুভাষ সিংহ ৭৯৯৬৮ ৩৭.৫২ ৩৬৬২৬
৩৩ হেমতাবাদ

(তফসিলি জাতি)

তৃণমূল সত্যজিৎ বর্মণ ১১৬৪২৫ ৫২.১৪ বিজেপি চন্দ্রিমা রায় ৮৯২১০ ৩৯.৯৫ ২৭২১৫
৩৪ কালিয়াগঞ্জ

(তফসিলি জাতি)

বিজেপি সৌমেন রায় ১১৬৭৬৮ ৪৮.৭১ তৃণমূল তপন দেব সিংহ ৯৪৯৪৮ ৩৯.৬১ ২১৮২০
৩৫ রায়গঞ্জ বিজেপি কৃষ্ণা কল্যাণী ৭৯৭৭৫ ৪৯.৪৪ তৃণমূল কানাতা লাল আগরওয়াল ৫৯০২৭ ৩৬.৫৮ ২০৭৪৮
৩৬ ইটাহার তৃণমূল মোশারাফ হোসেন ১১৪৬৪৫ ৫৯.১০ বিজেপি অমিত কুমার কুন্ডু ৭০৬৭০ ৩৬.৪৩ ৪৩৯৭৫
দক্ষিণ দিনাজপুর জেলা
৩৭ কুশমন্ডি

(তফসিলি জাতি)

তৃণমূল রেখা রায় ৮৯৯৬৮ ৪৮.৮৮ বিজেপি রঞ্জিত কুমার রায় ৭৭৩৮৪ ৪২.০৮ ১২৫৮৪ ২৬ এপ্রিল, ২০২১
৩৮ কুমারগঞ্জ তৃণমূল তোরাফ হুসেন মণ্ডল ৮৯১১৭ ৫২.৫৮ বিজেপি মানস সরকার ৫৯৭৩৬ ৩৫.২৪ ২৯৩৮১
৩৯ বালুরঘাট বিজেপি অশোক কুমার লাহিড়ী ৭০৪৮৪ ৪৭.২৫ তৃণমূল শেখর দাশগুপ্ত ৫৭৫৮৭ ৩৮.৬০ ১২৮৯৯
৪০ তপন

(তফসিলি উপজাতি)

বিজেপি বুধরাই টুডু ৮৪৩৮১ ৪৫.২৯ তৃণমূল কল্পনা কিসকু ৮২৭৩১ ৪৪.৪১ ১৬৫০
৪১ গঙ্গারামপুর

(তফসিলি জাতি)

বিজেপি সত্যেন্দ্রনাথ রায় ৮৮৭২৪ ৪৬.৮২ তৃণমূল গৌতম দাস ৮৪১৩২ ৪৪.৪০ ৪৫৯২
৪২ হরিরামপুর তৃণমূল বিপ্লব মিত্র ৯৬১৩১ ৫১.২৩ বিজেপি নীলাঞ্জন রায় ৭৩৪৫৯ ৩৯.১৫ ২২৬৭২
মালদহ জেলা
৪৩ হাবিবপুর

(তফসিলি উপজাতি)

বিজেপি জুয়েল মুর্মু ৯৪০৭৫ ৪৭.৫২ তৃণমূল প্রদীপ বাস্কে ৭৪৫৫৮ ৩৭.৬৬ ১৯৫১৭ ২৬ এপ্রিল, ২০২১
৪৪ গাজোল

(তফসিলি জাতি)

বিজেপি চিন্ময় দেববর্মণ ১০০৬৫৫ ৪৫.৫ তৃণমূল বাসন্তী বর্মণ ৯৮৮৫৭ ৪৪.৬৯ ১৭৯৮
৪৫ চাঁচল তৃণমূল নীহাররঞ্জন ঘোষ ১১৫৯৬৬ ৫৮.০৮ বিজেপি দীপঙ্কর রাম ৪৮৬২৮ ২৪.৩৫ ৬৭৩৩৮
৪৬ হরিশ্চন্দ্রপুর তৃণমূল তাজমুল হোসেন ১২২৫২৭ ৬০.৩১ বিজেপি মতিবুর রহমান ৪৫০৫৪ ২২.১৮ ৭৭৪৭৩
৪৭ মালতীপুর তৃণমূল আব্দুর রহিম বক্সি ১২৬১৫৭ ৬৮.০২ বিজেপি মৌসুমি দাস ৩৪২০৮ ১৮.৪৪ ৯১৯৪৯
৪৮ রতুয়া তৃণমূল সমর মুখোপাধ্যায় ১৩০৬৭৪ ৫৯.৬৩ বিজেপি অভিষেক সিঙ্ঘানিয়া ৫৫০২৪ ২৫.১১ ৭৫৬৫০
৪৯ মানিকচক তৃণমূল সাবিত্রী মিত্র ১১০২৩৪ ৫৩.২৬ বিজেপি গৌরচন্দ্র মণ্ডল ৭৬৩৫৬ ৩৬.৮৯ ৩৩৮৭৮ ২৯ এপ্রিল, ২০২১
৫০ মালদহ বিজেপি গোপালচন্দ্র সাহা ৩৩৩৯৮ ৪৫.২৩ তৃণমূল উজ্জ্বল কুমার চৌধুরী ৭৭৯৪২ ৩৭.৭৫ ১৫৪৫৬
৫১ ইংরেজবাজার বিজেপি শ্রীরূপা মিত্র চৌধুরী ১০৭৭৫৫ ৪৯.৯৬ তৃণমূল কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ৮৭৬৫৬ ৪০.৬৪ ২০০৯৯
৫২ মোথাবাড়ি তৃণমূল সাবিনা ইয়াসমিন ৯৭৩৯৭ ৫৯.৭০ বিজেপি শ্যামচাঁদ ঘোষ ৪০৮২৪ ২৫.০২ ৫৬৫৭৩
৫৩ সুজাপুর তৃণমূল মহম্মদ আব্দুল গনি ১৫২৪৪৫ ৭৩.৪৪ কংগ্রেস ইশা খান চৌধুরী ২২২৮২ ১০.৭৩ ১৩০১৬৩
৫৪ বৈষ্ণবনগর তৃণমূল চন্দনা সরকার ৮৩০৬১ ৩৯.৮১ বিজেপি স্বাধীন কুমার সরকার ৮০৫৯০ ৩৮.৬২ ২৪৭১
মুর্শিদাবাদ জেলা
৫৫ ফারাক্কা তৃণমূল মনিরুল ইসলাম ১০২৩১৯ ৫৪.৮৯ বিজেপি হেমন্ত ঘোষ ৪২৩৭৪ ২২.৭৩ ৫৯৯৪৫ ২৬ এপ্রিল, ২০২১
৫৬ সামশেরগঞ্জ[১৮৪][১৮৫][১৮৬] তৃণমূল আমিরুল ইসলাম ৯৬৪১৭ ৫১.১৩ কংগ্রেস জইদুর রহমান ৭০০৩৮ ৩৭.১৪ ২৬৩৭৯ ৩০ সেপ্টেম্বর, ২০২১
৫৭ সুতি তৃণমূল এমানি বিশ্বাস ১২৭৩৫১ ৫৮.৮৭ বিজেপি কৌশিক দাস ৫৬৬৫০ ২৬.১৯ ৭০৭০১ ২৬ এপ্রিল, ২০২১
৫৮ জঙ্গিপুর[১৮৬][১৮৭][১৮৮] তৃণমূল জাকির হোসেন ১৩৬৪৪৪ ৬৮.৮২ বিজেপি সুজিত দাস ৪৩৯৬৪ ২২.১৭ ৯২৪৮০ ৩০ সেপ্টেম্বর, ২০২১
৫৯ রঘুনাথগঞ্জ তৃণমূল আখতারুজ্জামান ১২৬৮৩৪ ৬৬.৫৯ বিজেপি গোলাম মোদাসওয়ার ২৮৫২১ ১৪.৯৭ ৯৮৩১৩ ২৬ এপ্রিল, ২০২১
৬০ সাগরদিঘি তৃণমূল সুব্রত সাহা ৯৫১৮৯ ৫০.৯৫ বিজেপি মাফুজা খাতুন ৪৪৯৮৩ ২৪.০৮ ৫০২০৬
৬১ লালগোলা তৃণমূল মহম্মদ আলি ১০৭৮৬০ ৫৬.৬৪ কংগ্রেস আবু হেনা ৪৭১৫৩ ২৪.৭৬ ৬০৭০৭
৬২ ভগবানগোলা তৃণমূল ইদ্রিশ আলি ১৫৩৭৯৫ ৬৮.০৫ সিপিআই(এম) মহম্মদ কামাল হোসেন ৪৭৭৮৭ ২১.১৫ ১০৬০০৮
৬৩ রানিনগর তৃণমূল আব্দুল সৌমিক হোসেন ১৩৪৯৫৭ ৬০.৭৯ কংগ্রেস ফিরোজা বেগম ৫৫২৫৫ ২৪.৮৯ ৭৯৭০২
৬৪ মুর্শিদাবাদ বিজেপি গৌরীশঙ্কর ঘোষ ৯৫৯৬৭ ৪১.৮৬ তৃণমূল শাওনি সিংহ রায় ৯৩৪৭৬ ৪০.৭৮ ২৪৯১
৬৫ নবগ্রাম

(তফসিলি জাতি)

তৃণমূল কানাইচন্দ্র মণ্ডল ১০০৪৫৫ ৪৮.১৮ বিজেপি মোহন হালদার ৬৪৯২২ ৩১.১৪ ৩৫৫৩৩
৬৬ খড়গ্রাম

(তফসিলি জাতি)

তৃণমূল আশিস মারজিত ৯৩২৫৫ ৫০.১৫ বিজেপি আদিত্য মৌলিক ৬০৬৮২ ৩২.৬৪ ৩২৫৭৩ ২৯ এপ্রিল, ২০২১
৬৭ বারোয়ান

(তফসিলি জাতি)

তৃণমূল জীবনকৃষ্ণ সাহা ৮১৮৯০ ৪৬.৩২ বিজেপি অমিয়কুমার দাস ৭৯১৪১ ৪৪.৭৬ ২৭৪৯
৬৮ কান্দি তৃণমূল অপূর্ব সরকার ৯৫৩৯৯ ৫১.১৬ বিজেপি গৌতম রায় ৫৭৩১৯ ৩০.৭৪ ৩৮০৮০
৬৯ ভরতপুর তৃণমূল হুমায়ুন কবির ৯৬২২৬ ৫০.৯০ বিজেপি ইমনকল্যাণ মুখোপাধ্যায় ৫৩১৪৩ ২৮.১১ ৪৩০৮৩
৭০ রেজিনগর তৃণমূল রবিউল আলম চৌধুরী ১১৮৪৯৪ ৫৬.৩১ বিজেপি অরবিন্দ বিশ্বাস ৫০২২৬ ২৩.৮৭ ৬৮২৬৮
৭১ বেলডাঙা তৃণমূল শেখ হাসানুজ্জামান ১১২৮৬২ ৫৫.১৯ বিজেপি সুমিত ঘোষ ৫৯০৩০ ২৮.৮৬ ৫৩৮৩২
৭২ বহরমপুর বিজেপি সুব্রত মৈত্র ৮৯৩৪০ ৪৫.২১ তৃণমূল নাড়ুগোপাল মুখোপাধ্যায় ৬২৪৮৮ ৩১.৬২ ২৬৮৫২
৭৩ হরিহরপাড়া তৃণমূল নিয়ামত শেখ ১০২৬৬০ ৪৭.৫১ কংগ্রেস মির আলমগির ৮৮৫৯৪ ৪১.০০ ১৪০৬৬
৭৪ নওদা তৃণমূল সাহিনা মোমতাজ খান ১১৭৬৮৪ ৫৮.১৬ বিজেপি অনুপম মণ্ডল ৪৩৫৩১ ২১.৫১ ৭৪১৫৩
৭৫ ডোমকল তৃণমূল জাফিকুল ইসলাম ১২৭৬৭১ ৫৬.৪৫ সিপিআই(এম) মহম্মদ মোস্তাফিজুর রহমান ৮০৪৪২ ৩৫.৫৭ ৪৭২২৯
৭৬ জলঙ্গি তৃণমূল আব্দুর রেজ্জাক ১২৩৮৪০ ৫৫.৭৪ সিপিআই(এম) সইফুল ইসলাম মোল্লা ৪৪৫৬৪ ২০.০৬ ৭৯২৭৬
নদীয়া জেলা
৭৭ করিমপুর তৃণমূল বিমলেন্দু সিংহ রায় ১১০৯১১ ৫০.০৭ বিজেপি সমরেন্দ্রনাথ ঘোষ ৮৭৩৩৬ ৩৯.৪৩ ২৩৫৭৫ ২২ এপ্রিল, ২০২১
৭৮ তেহট্ট তৃণমূল তাপস কুমার সাহা ৯৭৮৪৮ ৪৪.৮৬ বিজেপি আশুতোষ পাল ৯০৯৩৩ ৪১.৬৯ ৬৯১৫
৭৯ পলাশিপাড়া তৃণমূল ড. মানিক ভট্টাচার্য ১১০২৭৪ ৫৪.২২ বিজেপি বিভাসচন্দ্র মণ্ডল ৫৮৯৩৮ ২৮.৯৮ ৫১৩৩৬
৮০ কালীগঞ্জ তৃণমূল নাসিরুদ্দিন আহমেদ ১১১৬৯৬ ৫৩.৩৫ বিজেপি অভিজিৎ ঘোষ ৬৪৭০৯ ৩০.৯১ ৪৬৯৮৭
৮১ নাকাশিপাড়ি তৃণমূল কল্লোল খান ১০৪৮১২ ৫০.০১ বিজেপি শান্তনু দে ৮৩৫৪১ ৩৯.৮৬ ২১২৭১
৮২ চাপড়া তৃণমূল রুকবানুর রহমান ৭৩৮৬৬ ৩৪.৬৫ নির্দল জেবের শেখ ৬১৭৪৮ ২৮.৯৭ ১২১১৮
৮৩ কৃষ্ণনগর উত্তর বিজেপি মুকুল রায় ১০৯৩৫৭ ৫৪.১৯ তৃণমূল কৌশানী মুখোপাধ্যায় ৭৪২৬৮ ৩৬.৮০ ৩৫০৮৯
৮৪ নবদ্বীপ তৃণমূল পুণ্ডরীকাক্ষ সাহা ১০২১৭০ ৪৮.৫২ বিজেপি সিদ্ধার্থশঙ্কর নস্কর ৮৩৫৯৯ ৩৯.৭০ ১৮৫৭১
৮৫ কৃষ্ণনগর দক্ষিণ তৃণমূল উজ্জ্ব্ল বিশ্বাস ৯১৭৩৮ ৪৬.৮৮ বিজেপি মহাদেব সরকার ৮২৪৩৩ ৪২.১৩ ৯৩০৫
৮৬ শান্তিপুর বিজেপি জগন্নাথ সরকার ১০৯৭২২ ৪৯.৯৪ তৃণমূল অজয় দে ৯৩৮৪৪ ৪২.৭২ ১৫৮৭৮ ১৭ এপ্রিল, ২০২১
৮৭ রানাঘাট উত্তর পশ্চিম বিজেপি পার্থসারথী চট্টোপাধ্যায় ১১৩৬৩৭ ৫০.৯১ তৃণমূল শঙ্কর সিংহ ৯০৫০৯ ৪০.৫৫ ২৩১২৮
৮৮ কৃষ্ণগঞ্জ

(তফসিলি জাতি)

বিজেপি আশিস কুমার বিশ্বাস ১১৭৬৬৮ ৫০.৭৩ তৃণমূল ড. তাপস মণ্ডল ৯৬৩৯১ ৪১.৫৬ ২১২৭৭
৮৯ রানাঘাট উত্তর পূর্ব

(তফসিলি জাতি)

বিজেপি অসীম বিশ্বাস ১১৬৭৮৬ ৫৪.৩৯ তৃণমূল সমীর কুমার পোদ্দার ৮৫০০৪ ৩৯.৫৯ ৩১৭৮২
৯০ রানাঘাট দক্ষিণ

(তফসিলি জাতি)

বিজেপি মুকুটমণি অধিকারী ১১৯২৬০ ৪৯.৩৪ তৃণমূল বর্ণালি দে রায় ১০২৭৪৫ ৪২.৫১ ১৬৫১৫
৯১ চাকদহ বিজেপি বঙ্কিমচন্দ্র ঘোষ ৯৯৩৬৮ ৪৬.৮৬ তৃণমূল শুভঙ্কর সিংহ ৮৭৬৮৮ ৪১.৩৫ ১১৬৮০
৯২ কল্যাণী

(তফসিলি জাতি)

বিজেপি অম্বিকা রায় ৯৭০২৬ ৪৪.০৪ তৃণমূল অনিরুদ্ধ বিশ্বাস ৯৪৮২০ ৪৩.০৩ ২২০৬
৯৩ হরিণঘাটা

(তফসিলি জাতি)

বিজেপি অসীম কুমার সরকার ৯৭৬৬৬ ৪৬.৩১ তৃণমূল নীলিমা নাগ ৮২৪৬৬ ৩৯.১১ ১৫২০০
উত্তর চব্বিশ পরগনা জেলা
৯৪ বাগদা

(তফসিলি জাতি)

বিজেপি বিশ্বজিৎ দাস ১০৮১১১ ৪৯.৪১ তৃণমূল পরিতোষ কুমার সাহা ৯৮৩১৯ ৪৪.৯৪ ৯৭৯২ ২২ এপ্রিল, ২০২১
৯৫ বনগাঁ উত্তর

(তফসিলি জাতি)

বিজেপি অশোক কীর্তনীয়া ৯৭৭৬১ ৪৭.৬৫ তৃণমূল শ্যামল রায় ৮৭,২৭৩ ৪২.৫৪ ১০৪৮৮
৯৬ বনগাঁ দক্ষিণ

(তফসিলি জাতি)

বিজেপি স্বপন মজুমদার ৯৭,৮২৮ ৪৭.০৭ তৃণমূল আলোরানি সরকার ৯৫৮২৪ ৪৬.১১ ২০০৪
৯৭ গাইঘাটা

(তফসিলি জাতি)

বিজেপি সুব্রত ঠাকুর ১০০,৮০৮ ৪৭.২৭ তৃণমূল নরোত্তম বিশ্বাস ৯১,২৩০ ৪২.৭৮ ৯৫৭৮
৯৮ স্বরূপনগর

(তফসিলি জাতি)

তৃণমূল বীণা মণ্ডল ৯৯,৭৮৪ ৪৭.১১ বিজেপি বৃন্দাবন সরকার ৬৪,৯৮৪ ৩০.৬৮ ৩৪৮০০
৯৯ বাদুড়িয়া তৃণমূল আব্দুর রহিম কাজি ১০৯,৭০১ ৫১.৫৩ বিজেপি সুকল্যাণ বৈদ্য ৫৩,২৫৭ ২৫.০২ ৫৬,৪৪৪
১০০ হাবড়া তৃণমূল জ্যোতিপ্রিয় মল্লিক ৯০৫৩৩ ৪৪.৩৪ বিজেপি বিশ্ব্জিৎ সিনহা ৮৬৬৯২ ৪২.৪৬ ৩৮৪১
১০১ অশোকনগর তৃণমূল নারায়ণ গোস্বামী ৯৩,৫৮৭ ৪৩.১৮ বিজেপি তনুজা চক্রবর্তী ৭০,০৫৫ ৩২.৩২ ২৩,৫৩২
১০২ আমডাঙা তৃণমূল রফিকুর রহমান ৮৮,৯৩৫ ৪২.০০ বিজেপি জয়দেব মান্না ৬৩,৪৫৫ ২৯.৯৭ ২৫,৪৮০
১০৩ বীজপুর তৃণমূল সুবোধ অধিকারী ৬৬,৬২৫ ৪৭.৯০ বিজেপি শুভ্রাংশু রায় ৫৩,২৭৮ ৩৮.৩০ ১৩,৩৪৭
১০৪ নৈহাটি তৃণমূল পার্থ ভৌমিক ৭৭৭৫৩ ৪৯.৬৯ বিজেপি ফাল্গুনী পাত্র ৫৮৮৯৮ ৩৭.৬৪ ১৮৮৫৫
১০৫ ভাটপাড়া বিজেপি পবন কুমার সিং ৫৭২৪৪ ৫৩.৪০ তৃণমূল জিতেন্দ্র সাউ ৪৩৫৫৭ ৪০.৬৩ ১৩৬৮৭
১০৬ জগদ্দল তৃণমূল সোমনাথ শ্যাম ইচিনি ৮৭০৩০ ৪৮.০১ বিজেপি অরিন্দম ভট্টাচার্য ৬৮৬৬৬ ৩৭.৮৮ ১৮৩৬৪
১০৭ নোয়াপাড়া তৃণমূল মঞ্জু বসু ৯৪২০৩[১৮৯] ৪৮.৯ বিজেপি সুনীল সিং ৬৭৪৯৩ ৩৫.০৪ ২৬৭১০
১০৮ ব্যারাকপুর তৃণমূল রাজ চক্রবর্তী ৬৮৮৮৭ ৪৬.৪৭ বিজেপি চন্দ্রমণি শুক্ল ৫৯৬৬৫ ৪০.২৫ ৯২২২
১০৯ খড়দহ তৃণমূল কাজল সিনহা ৯৮৯০৭ ৪৯.০৪ বিজেপি শীলভদ্র দত্ত ৬১৬৬৭ ৩৩.৬৭[১৯০] ২৮১৪০
১১০ দমদম উত্তর তৃণমূল চন্দ্রিমা ভট্টাচার্য ৯৫৪৬৫ ৪৪.৭৯ বিজেপি ড. অর্চনা মজুমদার ৬৬৯৬৬[১৯১] ৩১.৪২ ২৮৪৯৯
১১১ পানিহাটি তৃণমূল নির্মল ঘোষ ৮৬,৪৯৫ ৪৯.৬১ বিজেপি সন্ময় বন্দ্যোপাধ্যায় ৬১,৩১৮ ৩৫.১৭ ২৫,১৭৭ ১৭ এপ্রিল, ২০২১
১১২ কামারহাটি তৃণমূল মদন মিত্র ৭৩,৮৪৫ ৫১.১৭ বিজেপি অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় ৩৮,৪৩৭ ২৬.৬৪ ৩৫,৪০৮
১১৩ বরানগর তৃণমূল তাপস রায় ৮৫,৬১৫ ৫৩.৪২ বিজেপি পার্নো মিত্র ৫০,৪৬৮ ৩১.৪৯ ৩৫,১৪৭
১১৪ দমদম তৃণমূল ব্রাত্য বসু ৮৭,৯৯৯ ৪৭.৪৮ বিজেপি বিমলশঙ্কর নন্দ ৬১,৩৬৮ ৩৩.০৬ ২৬,৭৩১
১১৫ রাজারহাট নিউ টাউন তৃণমূল তাপস চট্টোপাধ্যায় ১,২৭,৩৭৪ ৫৪.২২ বিজেপি ভাস্কর রায় ৭০,৯৪২ ৩০.২ ৫৬,৪৩২
১১৬ বিধাননগর তৃণমূল সুজিত বসু ৭৫,৯১২ ৪৬.৮৫ বিজেপি সব্যসাচী দত্ত ৬৭,৯১৫ ৪১.৯১ ৭,৯৯৭
১১৭ রাজারহাট গোপালপুর তৃণমূল অদিতি মুন্সি ৮৭,৬৫০ ৪৯.০৪ বিজেপি শমীক ভট্টাচার্য ৬২,৩৫৪ ৩৪.৮৯ ২৫,২৯৬
১১৮ মধ্যমগ্রাম তৃণমূল রথীন ঘোষ ১,১২,৭৪১ ৪৮.৯৩ বিজেপি রাজশ্রী রাজবংশী ৬৪,৬১৫ ২৮.০৪ ৪৮,১২৬
১১৯ বারাসাত তৃণমূল চিরঞ্জিত চক্রবর্তী ১,০৪,৪৩১ ৪৬.২৭ বিজেপি শঙ্কর চট্টোপাধ্যায় ৮০,৬৪৮ ৩৫.৭৩ ২৩,৭৮৩
১২০ দেগঙ্গা তৃণমূল রহিমা মণ্ডল ১,০০,১০৫ ৪৬.৭ আইএসএফ করিম আলি ৬৭,৫৬৮ ৩১.৫২ ৩২,৫৩৭
১২১ হাড়োয়া তৃণমূল শেখ নুরুল ইসলাম (হাজি) ১,৩০,৩৯৮ ৫৭.৩৪ আইএসএফ কুতুবুদ্দিন ফতে ৪৯,৪২০ ২১.৭৩ ৮০,৯৭৮
১২২ মিনাখাঁ

(তফসিলি জাতি)

তৃণমূল ঊষারানি মণ্ডল ১,০৯,৮১৮ ৫১.৭২ বিজেপি জয়ন্ত মণ্ডল ৫৩,৯৮৮ ২৫.৪২ ৫৫,৮৩০
১২৩ সন্দেশখালি

(তফসিলি উপজাতি)

তৃণমূল সুকুমার মাহাত ১,১২,৪৫০ ৫৪.৬৪ বিজেপি ড. ভাস্কর সর্দার ৭২,৭৬৫ ৩৫.৩৬ ৩৯,৬৮৫
১২৪ বসিরহাট দক্ষিণ তৃণমূল ড. সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ১,১৫,৮৭৩ ৪৯.১৫ বিজেপি তারকনাথ ঘোষ ৯১,৪০৫ ৩৮.৭৭ ২৪,৪৬৮
১২৫ বসিরহাট উত্তর তৃণমূল রফিকুল ইসলাম মণ্ডল ১,৩৭,২১৬ ৫৭.৫৫ আইএসএফ মহম্মদ বাইজিদ আমিন ৪৭,৮৬৫ ২০.০৮ ৮৯,৩৫১
১২৬ হিঙ্গলগঞ্জ

(তফসিলি জাতি)

তৃণমূল দেবেশ মণ্ডল ১,০৪,৭০৬ ৫৩.৭৮ বিজেপি নিমাই দাস ৭৯,৭৯০ ৪০.৯৮ ২৪,৯১৬
দক্ষিণ চব্বিশ পরগনা জেলা
১২৭ গোসাবা

(তফসিলি জাতি)

তৃণমূল জয়ন্ত নস্কর ১,০৫,৭২৩ ৫৩.৯৯ বিজেপি বরুণ প্রামাণিক (চিত্ত) ৮২,০১৪ ৪১.৮৮ ২৩,৭০৯ ১ এপ্রিল, ২০২১
১২৮ বাসন্তী

(তফসিলি জাতি)

তৃণমূল শ্যামল মণ্ডল ১,১১,৪৫৩ ৫২.১ বিজেপি রমেশ মাঝি ৬০,৮১১ ২৮.৪৩ ৫০,৬৪২ ৬ এপ্রিল, ২০২১
১২৯ কুলতলি

(তফসিলি জাতি)

তৃণমূল গণেশচন্দ্র মণ্ডল ১,১৭,২৩৮ ৫১.৫৭ বিজেপি মিন্টু হালদার ৭০,০৬১ ৩০.৮২ ৪৭,১৭৭
১৩০ পাথরপ্রতিমা তৃণমূল সমীরকুমার জানা ১,২০,১৮১ ৫১.৮৫ বিজেপি অসিত কুমার হালদার ৯৮,০৪৭ ৪২.৩ ২২,১৩৪ ১ এপ্রিল, ২০২১
১৩১ কাকদ্বীপ তৃণমূল মন্টুরাম পাখিরা ১,১৪,৪৯৩ ৫২.১৪ বিজেপি দীপঙ্কর জানা ৮৯,১৯১ ৪০.৬২ ২৫,৩০২
১৩২ সাগর তৃণমূল বঙ্কিমচন্দ্র হাজরা ১,২৯,০০০ ৫৩.৯৬ বিজেপি বিকাশ কামিল্যা ৯৯,১৫৪ ৪১.৪৮ ২৯,৮৪৬
১৩৩ কুলপি তৃণমূল যোগরঞ্জন হালদার ৯৬,৫৭৭ ৫০.০১ বিজেপি প্রণব কুমার মল্লিক ৬২,৭৫৯ ৩২.৫ ৩৩,৮১৮ ৬ এপ্রিল, ২০২১
১৩৪ রায়দিঘি তৃণমূল অলোক জলদাতা ১,১৫,৭০৭ ৪৮.৪৭ বিজেপি শান্তনু বাপুলি ৮০,১৩৯ ৩৩.৫৭ ৩৫,৫৬৮
১৩৫ মন্দিরবাজার

(তফসিলি জাতি)

তৃণমূল জয়দেব হালদার ৯৫,৮৩৪ ৪৮.০৪ বিজেপি দিলীপ কুমার জাটুয়া ৭২,৩৪২ ৩৬.২৬ ২৩,৪৯২
১৩৬ জয়নগর

(তফসিলি জাতি)

তৃণমূল বিশ্বনাথ দাস ১,০৪,৯৫২ ৫১.৮৫ বিজেপি রবীন সর্দার ৬৬,২৬৯ ৩২.৭৪ ৩৮,৬৮৩
১৩৭ বারুইপুর পূর্ব

(তফসিলি জাতি)

তৃণমূল বিভাস সর্দার (ভব) ১,২৩,২৪৩ ৫৪.৭৫ বিজেপি চন্দন মণ্ডল ৭৩,৬০২ ৩২.৭ ৪৯,৬৪১
১৩৮ ক্যানিং পশ্চিম

(তফসিলি জাতি)

তৃণমূল পরেশরাম দাস ১,১১,০৫৯ ৫০.৮৬ বিজেপি অর্ণব রায় ৭৫,৮১৬ ৩৪.৭২ ৩৫,২৪৩
১৩৯ ক্যানিং পূর্ব তৃণমূল শওকত মোল্লা ১,২২,৩০১ ৫২.৫৪ আইএসএফ গাজি সাহাবুদ্দিন সিরাজি ৬৯,২৯৪ ২৯.৭৭ ৫৩,০০৭
১৪০ বারুইপুর পশ্চিম তৃণমূল বিমান বন্দ্যোপাধ্যায় ১,২১,০০৬ ৫৭.২৭ বিজেপি দেবোপম চট্টোপাধ্যায় (বাবু) ৫৯,০৯৬ ২৭.৯৭ ৬১,৯১০
১৪১ মগরাহাট পূর্ব

(তফসিলি জাতি)

তৃণমূল নমিতা সাহা ১,১০,৯৪৫ ৫৩.৮২ বিজেপি চন্দন কুমার নস্কর ৫৬,৮৬৬ ২৭.৫৮ ৫৪,০৭৯
১৪২ মগরাহাট পশ্চিম তৃণমূল গিয়াসুদ্দিন মোল্লা ৯৭,০০৬ ৪৯.৯৩ বিজেপি ধূর্জটি সাহা (মানস) ৫০,০৬৫ ২৫.৭৭ ৪৬,৯৪১
১৪৩ ডায়মন্ড হারবার তৃণমূল পান্নালাল হালদার ৯৮,৪৭৮ ৪৩.৬৯ বিজেপি দীপক কুমার হালদার ৮১,৪৮২ ৩৬.১৫ ১৬,৯৯৬
১৪৪ ফলতা তৃণমূল শঙ্কর কুমার নস্কর ১,১৭,১৭৯ ৫৬.৩৫ বিজেপি বিধান পাড়ুই ৭৬,৪০৫ ৩৬.৭৫ ৪০,৭৭৪
১৪৫ সাতগাছিয়া তৃণমূল মোহনচন্দ্র নস্কর ১,১৮,৬৩৫ ৫০.৩৭ বিজেপি চন্দন পাল ৯৫,৩১৭ ৪০.৪৭ ২৩,৩১৮
১৪৬ বিষ্ণুপুর

(তফসিলি জাতি)

তৃণমূল দিলীপ মণ্ডল ১,৩৬,৫০৯ ৫৭.৪৬ বিজেপি অগ্নীশ্বর নস্কর ৭৭,৬৭৭ ৩২.৭ ৫৮,৮৩২
১৪৭ সোনারপুর দক্ষিণ তৃণমূল অরুন্ধতী মৈত্র (লাভলি) ১,০৯,২২২ ৪৬.৯২ বিজেপি অঞ্জনা বসু ৮৩,০৪১ ৩৫.৬৭ ২৬,১৮১ ১০ এপ্রিল, ২০২১
১৪৮ ভাঙড় আইএসএফ মহম্মদ নওশাদ সিদ্দিকি ১,০৯,২৩৭ ৪৫.১ তৃণমূল রেজাউল করিম ৮৩,০৮৬ ৩৪.৩১ ২৬,১৫১
১৪৯ কসবা তৃণমূল জাভেদ আহমেদ খান ১,২১,৩৭২ ৫৪.৩৯ বিজেপি ড. ইন্দ্রনীল খান ৫৭,৭৫০ ২৫.৮৮ ৬৩,৬২২
১৫০ যাদবপুর তৃণমূল দেবব্রত মজুমদার (মলয়) ৯৮,১০০ ৪৫.৫৪ সিপিআই(এম) ড. সুজন চক্রবর্তী ৫৯,২৩১ ২৭.৫ ৩৮,৮৬৯
১৫১ সোনারপুর উত্তর তৃণমূল ফিরদৌসী বেগম ১,১৯,৯৫৭ ৪৯.৮৮ বিজেপি রঞ্জন বৈদ্য ৮৩,৮৬৭ ৩৪.৮৭ ৩৬,০৯০
১৫২ টালিগঞ্জ তৃণমূল অরূপ বিশ্বাস ১,০১,৪৪০ ৫১.৪ বিজেপি বাবুল সুপ্রিয় ৫১,৩৬০ ২৬.০২ ৫০,০৮০
১৫৩ বেহালা পূর্ব তৃণমূল রত্না চট্টোপাধ্যায় ১,১০,৯৬৮ ৫০.০১ বিজেপি পায়েল সরকার ৭৩,৫৪০ ৩৩.১৫ ৩৭,৪২৮
১৫৪ বেহালা পশ্চিম তৃণমূল পার্থ চট্টোপাধ্যায় ১,১৪,৭৭৮ ৪৯.৫১ বিজেপি শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৬৩,৮৯৪ ২৭.৫৬ ৫০,৮৮৪
১৫৫ মহেশতলা তৃণমূল দুলালচন্দ্র দাস ১,২৪,০০৮ ৫৬.৩৮ বিজেপি উমেশ দাস ৬৬,০৫৯ ৩০.০৩ ৫৭,৯৪৯
১৫৬ বজবজ তৃণমূল অশোক কুমার দেব ১,২২,৩৫৭ ৫৬.৪১ বিজেপি ড. তরুণ কুমার আদক ৭৭,৬৪৩ ৩৫.৮ ৪৪,৭১৪
১৫৭ মেটিয়াবুরুজ তৃণমূল আব্দুল খালেক মোল্লা ১,৫১,০৬৬ ৭৬.৮৫ বিজেপি রামজিৎ প্রসাদ ৩১,৪৬২ ১৬ ১,১৯,৬০৪
কলকাতা জেলা
১৫৮ কলকাতা বন্দর তৃণমূল ফিরহাদ হাকিম ১,০৫,৫৪৩ ৬৯.২৩ বিজেপি অবধ কিশোর গুপ্তা ৩৬,৯৮৯ ২৪.২৬ ৬৮,৫৫৪ ২৬ এপ্রিল, ২০২১
১৫৯ ভবানীপুর তৃণমূল শোভনদেব চট্টোপাধ্যায় ৭৩,৫০৫ ৫৭.৭১ বিজেপি রুদ্রনীল ঘোষ ৪৪,৭৮৬ ৩৫.১৬ ২৮,৭১৯
১৬০ রাসবিহারী তৃণমূল দেবাশিস কুমার ৬৫,৭০৪ ৫২.৭৯ বিজেপি লেফট্যানেন্ট জেনারেল (ড.) সুব্রত সাহা ৪৪,২৯০ ৩৫.৫৯ ২১,৪১৪
১৬১ বালিগঞ্জ তৃণমূল সুব্রত মুখোপাধ্যায় ১,০৬,৫৮৫ ৭০.৬ বিজেপি লোকনাথ চট্টোপাধ্যায় ৩১,২২৬ ২০.৬৮ ৭৫,৩৫৯
১৬২ চৌরঙ্গি তৃণমূল নয়না বন্দ্যোপাধ্যায় ৭০,১০১ ৬২.৮৭ বিজেপি দেবদত্ত মাজি ২৪,৭৫৭ ২২.২ ৪৫,৩৪৪ ২৯ এপ্রিল, ২০২১
১৬৩ এন্টালি তৃণমূল স্বর্ণকমল সাহা ১,০১,৭০৯ ৬৪.৮৩ বিজেপি প্রিয়াঙ্কা টাইবারওয়াল ৪৩,৪৫২ ২৭.৭ ৫৮,২৫৭
১৬৪ বেলেঘাটা তৃণমূল পরেশ পাল ১,০৩,১৮২ ৬৫.১ বিজেপি কাশীনাথ বিশ্বাস ৩৬,০৪২ ২২.৭৪ ৬৭,১৪০
১৬৫ জোড়াসাঁকো তৃণমূল বিবেক গুপ্ত ৫২,১২৩ ৫২.৬৭ বিজেপি মীনা দেবী পুরোহিত ৩৯,৩৮০ ৩৯.৮ ১২,৭৪৩
১৬৬ শ্যামপুকুর তৃণমূল ড. শশী পাঁজা ৫৫,৭৮৫ ৫৪.১৮ বিজেপি সন্দীপন বিশ্বাস ৩৩,২৬৫ ৩২.৩১ ২২,৫২০
১৬৭ মানিকতলা তৃণমূল সাধন পাণ্ডে ৬৭,৫৭৭ ৫০.৮২ বিজেপি কল্যাণ চৌবে ৪৭,৩৩৯ ৩৫.৬ ২০,২৩৮
১৬৮ কাশীপুর-বেলগাছিয়া তৃণমূল অতীন ঘোষ ৭৬,১৮২ ৫৬.৪৮ বিজেপি শিবাজী সিংহ রায় ৪০,৭৯২ ৩০.২৪ ৩৫,৩৯০
হাওড়া জেলা
১৬৯ বালি তৃণমূল রানা চট্টোপাধ্যায় ৫৩,৩৪৭ ৪২.৩৮ বিজেপি বৈশালী ডালমিয়া ৪৭,১১০ ৩৭.৪৩ ৬,২৩৭ ১০ এপ্রিল, ২০২১
১৭০ হাওড়া উত্তর তৃণমূল গৌতম চৌধুরী ৭১,৫৭৫ ৪৭.৮১ বিজেপি উমেশ রাই ৬৬,০৫৩ ৪৪.১২ ৫,৫২২
১৭১ হাওড়া মধ্য তৃণমূল অরূপ রায় ১,১১,৫৫৪ ৫৭.১৬ বিজেপি সঞ্জয় সিং ৬৫,০০৭ ৩৩.৩১ ৪৬,৫৪৭
১৭২ শিবপুর তৃণমূল মনোজ তিওয়ারি ৯২,৩৭২ ৫০.৬৯ বিজেপি রথীন চক্রবর্তী ৫৯,৭৬৯ ৩২.৮ ৩২,৬০৩
১৭৩ হাওড়া দক্ষিণ তৃণমূল নন্দিতা চৌধুরী ১,১৬,৮৩৯ ৫৩.৮৫ বিজেপি রন্তিদেব সেনগুপ্ত ৬৬,২৭০ ৩০.৫৫ ৫০,৫৬৯
১৭৪ সাঁকরাইল

(তফসিলি জাতি)

তৃণমূল প্রিয়া পাল ১,১১,৮৮৮ ৫০.৩৭ বিজেপি প্রভাকর পণ্ডিত ৭১,৪৬১ ৩২.১৭ ৪০,৪২৭
১৭৫ পাঁচলা তৃণমূল গুলশান মালিক ১,০৪,৫৭২ ৪৮.১৯ বিজেপি মোহিতলাল ঘাঁটী ৭১,৮২১ ৩৩.১ ৩২,৭৫১
১৭৬ উলুবেড়িয়া পূর্ব তৃণমূল বিদেশরঞ্জন বসু ৮৬,৫২৬ ৪৪.৮৩ বিজেপি প্রত্যুষ মণ্ডল ৬৯,৪০০ ৩৫.৯৫ ১৭,১২৬
১৭৭ উলুবেড়িয়া উত্তর

(তফসিলি জাতি)

তৃণমূল ড. নির্মল মাজি ৯১,৫০১ ৪৯.২৫ বিজেপি চিরণ বেরা ৭০,৪৯৮ ৩৭.৯৫ ২১,০০৩ ৬ এপ্রিল, ২০২১
১৭৮ উলুবেড়িয়া দক্ষিণ তৃণমূল পুলক রায় ১,০১,৮৮০ ৫০.৩৭ বিজেপি পাপিয়া দে (অধিকারী) ৭৩,৪৪২ ৩৬.৩১ ২৮,৪৩৮
১৭৯ শ্যামপুর তৃণমূল কালীপদ মণ্ডল ১,১৪,৮০৪ ৫১.৭৪ বিজেপি তনুশ্রী চক্রবর্তী ৮৩,২৯৩ ৩৭.৫৪ ৩১,৫১১
১৮০ বাগনান তৃণমূল অরুণাভ সেন (রাজা) ১,০৬,০৪২ ৫৩.০৪ বিজেপি অনুপম মল্লিক ৭৫,৯২২ ৩৭.৯৭ ৩০,১২০
১৮১ আমতা তৃণমূল সুকান্ত কুমার পাল ১,০২,৪৪৫ ৪৯.০৬ বিজেপি দেবতনু ভট্টাচার্য ৭৬,২৪০ ৩৬.৫১ ২৬,২০৫
১৮২ উদয়নারায়ণপুর তৃণমূল সমীর কুমার পাঁজা ১,০১,৫১০ ৫১.২১ বিজেপি সুমিত রঞ্জন কারার ৮৭,৫১২ ৪৪.১৫ ১৩,৯৯৮
১৮৩ জগৎবল্লভপুর তৃণমূল সীতানাথ ঘোষ ১,১৬,৫৬২ ৪৯.৪৫ বিজেপি অনুপম ঘোষ ৮৭,৩৬৬ ৩৭.০৬ ২৯,১৯৬
১৮৪ ডোমজুড় তৃণমূল কল্যাণ ঘোষ ১,৩০,৪৯৯ ৫২ বিজেপি রাজীব বন্দ্যোপাধ্যায় ৮৭,৮৭৯ ৩৫.০১ ৪২,৬২০ ১০ এপ্রিল, ২০২১
হুগলি জেলা
১৮৫ উত্তরপাড়া তৃণমূল কাঞ্চন মল্লিক ৯৩,৮৭৮ ৪৬.৯৬ বিজেপি প্রবীর কুমার ঘোষাল ৫৭,৮৮৯ ২৮.৯৬ ৩৫,৯৮৯ ১০ এপ্রিল, ২০২১
১৮৬ শ্রীরামপুর তৃণমূল ড. সুদীপ্ত রায় ৯৩,০২১ ৪৯.৪৬ বিজেপি কবির শঙ্কর বসু ৬৯,৫৮৮ ৩৭ ২৩,৪৩৩
১৮৭ চাঁপদানি তৃণমূল অরিন্দম গুঁই (বুবাই) ১,০০,৯৭২ ৫০.২ বিজেপি দিলীপ সিং ৭০,৮৯৪ ৩৫.২৫ ৩০,০৭৮
১৮৮ সিঙ্গুর তৃণমূল বেচারাম মান্না ১,০১,০৭৭ ৪৮.১৫ বিজেপি রবীন্দ্রনাথ ভট্টাচার্য ৭৫,১৫৪ ৩৫.৮ ২৫,৯২৩
১৮৯ চন্দননগর তৃণমূল ইন্দ্রনীল সেন ৮৬,৭৭৮ ৪৭.৬৩ বিজেপি দীপাঞ্জন কুমার গুহ ৫৫,৭৪৯ ৩০.৬ ৩১,০২৯
১৯০ চুঁচুড়া তৃণমূল অসিত মজুমদার (তপন) ১,১৭,১০৪ ৪৫.৯৭ বিজেপি লকেট চট্টোপাধ্যায় ৯৮,৬৮৭ ৩৮.৭৪ ১৮,৪১৭
১৯১ বলাগড়

(তফসিলি জাতি)

তৃণমূল মনোরঞ্জন ব্যাপারী ১,০০,৩৬৪ ৪৫.৬৩ বিজেপি সুভাষচন্দ্র হালদার ৯৪,৫৮০ ৪৩ ৫,৭৮৪
১৯২ পান্ডুয়া তৃণমূল ড. রত্না দে নাগ ১,০২,৮৭৪ ৪৫.৯৯ বিজেপি পার্থ শর্মা ৭১,০১৬ ৩১.৭৫ ৩১,৮৫৮
১৯৩ সপ্তগ্রাম তৃণমূল তপন দাশগুপ্ত ৯৩,৩২৮ ৪৮.৫৬ বিজেপি দেবব্রত বিশ্বাস ৮৩,৫৫৬ ৪৩.৪৮ ৯,৭৭২
১৯৪ চণ্ডীতলা তৃণমূল স্বাতী খোন্দকার ১,০৩,১১৮ ৪৯.৭৯ বিজেপি দেবাশিস দাশগুপ্ত (যশ দাশগুপ্ত) ৬১,৭৭১ ২৯.৮৩ ৪১,৩৪৭
১৯৫ জাঙ্গিপাড়া তৃণমূল স্নেহাশিস চক্রবর্তী ১,০১,৮৮৫ ৪৮.৪২ বিজেপি দেবজিৎ সরকার ৮৩,৯৫৯ ৩৯.৯ ১৭,৯২৬ ৬ এপ্রিল, ২০২১
১৯৬ হরিপাল তৃণমূল ড. করবী মান্না ১,১০,২১৫ ৪৯.৯২ বিজেপি সমীরণ মিত্র ৮৭,১৪৩ ৩৯.৪৭ ২৩,০৭২
১৯৭ ধনেখালি

(তফসিলি জাতি)

তৃণমূল অসীমা পাত্র ১,২৪,৭৭৬ ৫৩.৩৬ বিজেপি তুষার কুমার মজুমদার ৯৪,৬১৭ ৪০.৪৬ ৩০,১৫৯
১৯৮ তারকেশ্বর তৃণমূল রামেন্দু সিংহরায় ৯৬,৬৯৮ ৪৬.৯৬ বিজেপি ড. স্বপন দাশগুপ্ত ৮৯,২১৪ ৪৩.৩৩ ৭,৪৮৪
১৯৯ পুরশুড়া বিজেপি বিমান ঘোষ ১,১৯,৩৩৪ ৫৩.৫ তৃণমূল দিলীপ যাদব ৯১,১৫৬ ৪০.৮৬ ২৮,১৭৮
২০০ আরামবাগ

(তফসিলি জাতি)

বিজেপি মধুসূদন বাগ ১,০৩,১০৮ ৪৬.৮৮ তৃণমূল সুজাতা মণ্ডল ৯৫,৯৩৬ ৪৩.৬২ ৭,১৭২
২০১ গোঘাট

(তফসিলি জাতি)

বিজেপি বিশ্বনাথ কারক ১,০২,২২৭ ৪৬.৫৬ তৃণমূল মানস মজুমদার ৯৮,০৮০ ৪৪.৬৭ ৪,১৪৭
২০২ খানাকুল বিজেপি সুশান্ত ঘোষ ১,০৭,৪০৩ ৪৯.২৭ তৃণমূল মুন্সি নাজবুল করিম ৯৪,৫১৯ ৪৩.৩৬ ১২,৮৮৪
পূর্ব মেদিনীপুর জেলা
২০৩ তমলুক তৃণমূল সৌমেন শেখর করমহাপাত্র ১,০৮,২৪৩ ৪৫.৮৬ বিজেপি হরেকৃষ্ণ বেরা ১,০৭,৪৫০ ৪৫.৫২ ৭৯৩ ১ এপ্রিল, ২০২১
২০৪ পাঁশকুড়া পূর্ব তৃণমূল বিপ্লব রায়চৌধুরী ৯১,২১৩ ৪৫.৯৭ বিজেপি দেবব্রত পট্টনায়ক ৮১,৫৫৩ ৪১.১১ ৯,৬৬০
২০৫ পাঁশকুড়া পশ্চিম তৃণমূল ফিরোজা বিবি ১,১১,৭০৫ ৪৭.৭১ বিজেপি সিন্টু সেনাপতি ১,০২,৮১৬ ৪৩.৯১ ৮,৮৮৯
২০৬ ময়না বিজেপি অশোক দিন্দা ১,০৮,১০৯ ৪৮.১৭ তৃণমূল সংগ্রাম কুমার দোলই ১,০৬,৮৪৯ ৪৭.৬১ ১,২৬০
২০৭ নন্দকুমার তৃণমূল সুকুমার দে ১,০৮,১৮১ ৪৭.৬ বিজেপি নীলাঞ্জন অধিকারী ১,০২,৭৭৫ ৪৫.২২ ৫,৪০৬
২০৮ মহিষাদল তৃণমূল তিলক কুমার চক্রবর্তী ১,০১,৯৮৬ ৪৬.৪৯ বিজেপি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ৯৯,৬০০ ৪৫.৪১ ২,৩৮৬
২০৯ হলদিয়া

(তফসিলি জাতি)

বিজেপি তাপসী মণ্ডল ১,০৪,১২৬ ৪৭.১৫ তৃণমূল স্বপন নস্কর ৮৯,১১৮ ৪০.৩৬ ১৫,০০৮
২১০ নন্দীগ্রাম

[১][১৯২][১৯৩][১৯৪]

৮৮.০১

[১৯৫][১৯৬]

বিজেপি শুভেন্দু অধিকারী ১,১০,৭৬৪ ৪৮.৪৯ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় ১,০৮,৮০৮ ৪৭.৬৪ ১,৯৫৬
২১১ চণ্ডীপুর তৃণমূল সোহম চক্রবর্তী ১,০৯,৭৭০ ৪৯.৮২ বিজেপি পুলককান্তি গুড়িয়া ৯৬,২৯৮ ৪৩.৭১ ১৩,৪৭২
২১২ পটাশপুর তৃণমূল উত্তম বারিক ১,০৫,২৯৯ ৫০.৪২ বিজেপি অম্বুজাক্ষ মোহান্তি ৯৫,৩০৫ ৪৫.৬৪ ৯,৯৯৪ ২৭ মার্চ, ২০২১
২১৩ কাঁথি উত্তর বিজেপি সুমিতা সিনহা ১,১৩,৫২৪ ৪৯.৭ তৃণমূল তরুণ কুমার জানা ১,০৪,১৯৪ ৪৫.৬২ ৯,৩৩০
২১৪ ভগবানপুর বিজেপি রবীন্দ্রনাথ মাইতি ১,২১,৪৮০ ৫৪.৪৬ তৃণমূল অর্ধেন্দু মাইতি ৯৩,৯৩১ ৪২.১৯ ২৭,৫৪৯
২১৫ খেজুরি

(তফসিলি জাতি)

বিজেপি শান্তনু প্রামাণিক ১,১০,৪০৭ ৫১.৯৩ তৃণমূল পার্থপ্রতিম দাস ৯২,৪৪২ ৪৩.৪৮ ১৭,৯৬৫
২১৬ কাঁথি দক্ষিণ বিজেপি অরূপ কুমার দাস ৯৮,৪৭৭ ৫০.৫৮ তৃণমূল জ্যোতির্ময় কর ৮৮,১৮৪ ৪৫.৩ ১০,২৯৩
২১৭ রামনগর তৃণমূল অখিল গিরি ১,১২,৬২২ ৫০.৭২ বিজেপি স্বদেশ রঞ্জন নায়ক ১,০০,১০৫ ৪৫.০৮ ১২,৫১৭
২১৮ এগরা তৃণমূল তরুণ কুমার মাইতি ১,২৫,৭৬৩ ৫২.২২ বিজেপি অরূপ দাশ ১,০৭,২৭২ ৪৪.৫৫ ১৮,৪৯১
পশ্চিম মেদিনীপুর জেলা
২১৯ দাঁতন তৃণমূল বিক্রমচন্দ্র প্রধান ৯৪,৬০৯ ৪৮.১৮ বিজেপি শক্তিপদ নায়ক ৯৩,৮৩৪ ৪৭.৭৯ ৭৭৫ ২৭ মার্চ, ২০২১
ঝাড়গ্রাম জেলা
২২০ নয়াগ্রাম

(তফসিলি উপজাতি)

তৃণমূল দুলাল মুর্মু ৯৯,৮২৫ ৫২.৫২ বিজেপি বকুল মুর্মু ৭৭,০৮৯ ৪০.৫৫ ২২,৭৩৬ ২৭ মার্চ, ২০২১
২২১ গোপীবল্লভপুর তৃণমূল ড. খগেন্দ্রনাথ মাহাত ১,০২,৭১০ ৫২.৩৪ বিজেপি সঞ্জিত মাহাত ৭৯,১০৬ ৪০.৩১ ২৩,৬০৪
২২২ ঝাড়গ্রাম তৃণমূল বীরবাহা হাঁসদা ১,০৮,০৪৪ ৫৪.৩৪ বিজেপি সুখময় সৎপথী (জহর) ৭০,০৪৮ ৩৫.২৩ ৩৭,৯৯৬
পশ্চিম মেদিনীপুর জেলা
২২৩ কেশিয়াড়ি

(তফসিলি উপজাতি)

তৃণমূল পরেশ মুর্মু ১,০৬,৩৬৬ ৫০.০১ বিজেপি সোনালি মুর্মু ৯১,০৩৬ ৪২.৮ ১৫,৩৩০ ২৭ মার্চ, ২০২১
২২৪ খড়গপুর সদর বিজেপি হিরণ চট্টোপাধ্যায় ৭৯,৬০৭ ৪৬.৪৫ তৃণমূল প্রদীপ সরকার ৭৫,৮৩৬ ৪৪.২৫ ৩,৭৭১ ১ এপ্রিল, ২০২১
২২৫ নারায়ণগড় তৃণমূল সূর্যকান্ত অট্ট ১,০০,৮৯৪ ৪৬.৩৩ বিজেপি রামপ্রসাদ গিরি ৯৮,৪৭৮ ৪৫.২৩ ২,৪১৬
২২৬ সবং তৃণমূল মানস ভুঁইয়া ১,১২,০৯৮ ৪৭.৪৬ বিজেপি অমূল্য মাইতি ১,০২,২৩৪ ৪৩.২৮ ৯,৮৬৪
২২৭ পিংলা তৃণমূল অজিত মাইতি ১,১২,৪৩৫ ৪৯.১৭ বিজেপি অন্তরা ভট্টাচার্য ১,০৫,৭৭৯ ৪৬.২৬ ৬,৬৫৬
২২৮ খড়গপুর তৃণমূল দিনেন রায় ১,০৯,৭২৭ ৫৪.৮৫ বিজেপি তপন ভুঁইয়া ৭৩,৪৯৭ ৩৬.৭৪ ৩৬,২৩০ ২৭ মার্চ, ২০২১
২২৯ ডেবড়া তৃণমূল হুমায়ুন কবির ৯৫,৮৫০ ৪৬.৭৯ বিজেপি ভারতী ঘোষ ৮৪,৬২৪ ৪১.৩১ ১১,২২৬ ১ এপ্রিল, ২০২১
২৩০ দাসপুর তৃণমূল মমতা ভুঁইয়া ১,১৪,৭৫৩ ৫১.৫৮ বিজেপি প্রশান্ত বেরা ৮৭,৯১১ ৩৯.৫২ ২৬,৮৪২
২৩১ ঘাটাল বিজেপি শীতল কপট ১,০৫,৮১২ ৪৬.৯৫ তৃণমূল শঙ্কর দোলুই ১,০৪,৮৪৬ ৪৬.৫২ ৯৬৬
২৩২ চন্দ্রকোণা

(তফসিলি জাতি)

তৃণমূল অরূপ ধাড়া ১,২১,৮৪৬ ৪৮.৮৭ বিজেপি শিবরাম দাস ১,১০,৫৬৫ ৪৪.৩৫ ১১,২৮১
২৩৩ গড়বেতা তৃণমূল উত্তরা সিংহ ৯৪,৯২৮ ৪৫.৭১ বিজেপি মদন রুইদাস ৮৪,৩৫৬ ৪০.৬২ ১০,৫৭২ ২৭ মার্চ, ২০২১
২৩৪ শালবনী তৃণমূল শ্রীকান্ত মাহাত ১,২৬,০২০ ৫০.৫৭ বিজেপি রাজীব কুন্ডু ৯৩,৩৭৬ ৩৭.৪৭ ৩২,৬৪৪
২৩৫ কেশপুর তৃণমূল শিউলি সাহা ১,১৬,৯৯২ ৫০.৮১ বিজেপি প্রীতিশ রঞ্জন ৯৬,২৭২ ৪১.৮২ ২০,৭২০ ১ এপ্রিল, ২০২১
২৩৬ মেদিনীপুর তৃণমূল জুন মালিয়া ১,২১,১৭৫ ৫০.৭২ বিজেপি শমিত দাশ ৯৬,৭৭৮ ৪০.৫১ ২৪,৩৯৭ ২৭ মার্চ, ২০২১
ঝাড়গ্রাম জেলা
২৩৭ বিনপুর

(তফসিলি উপজাতি)

তৃণমূল দেবনাথ হাঁসদা ৯৯,৭৮৬ ৫৩.১৮ বিজেপি পালান সরেন ৬০,২১৩ ৩২.০৯ ৩৯,৫৭৩ ২৭ মার্চ, ২০২১
পুরুলিয়া জেলা
২৩৮ বান্দোয়ান

(তফসিলি উপজাতি)

তৃণমূল রাজীবলোচন সরেন ১,১২,১৮৩ ৪৭.০৭ বিজেপি পারসি মুর্মু ৯৩,২৯৮ ৩৯.১৪ ১৮,৮৮৫ ২৭ মার্চ, ২০২১
২৩৯ বলরামপুর বিজেপি বাণেশ্বর মাহাতো ৮৮,৮০৩ ৪৫.১৭ তৃণমূল শান্তিরাম মাহাতো ৮৮,৫৩০ ৪৫.০৩ ২৭৩৩
২৪০ বাঘমুন্ডি তৃণমূল সুশান্ত মাহাতো ৭৫,২৪৫ ৩৬.৭৬ আজসু আশুতোষ মাহাতো ৬১,৫১০ ৩০.০৫ ১৩,৭৩৫
২৪১ জয়পুর বিজেপি নরহরি মাহাতো ৭৩,৭১৩ ৩৬.৬৬ কংগ্রেস ফণিভূষণ কুমার ৬১,৬১১ ৩০.৬৪ ১২,১০২
২৪২ পুরুলিয়া বিজেপি সুদীপ কুমার মুখোপাধ্যায় ৮৮,৮৯৯ ৪৩.৩৩ তৃণমূল সুজয় বন্দ্যোপাধ্যায় ৮২,১৩৪ ৪০.১২ ৬,৫৮৫
২৪৩ মানবাজার

(তফসিলি উপজাতি)

তৃণমূল সন্ধ্যারানি টুডু ১,০২,১৬৯ ৪৮.৩৯ বিজেপি গৌরী সিং সর্দার ৮৬,৬৭৯ ৪১.০৫ ১৫,৪৯০
২৪৪ কাশীপুর বিজেপি কমলাকান্ত হাঁসদা ৯২,০৬১ ৪৭.৬৮ তৃণমূল স্বপন কুমার বেলথারিয়া ৮৪,৮২৯ ৪৩.৯৩ ৭,২৪০
২৪৫ পাড়া

(তফসিলি জাতি)

বিজেপি নদিয়ারচাঁদ বাউড়ি ৮৬,৯৩০ ৪৫.০১ তৃণমূল উমাপদ বাউড়ি ৮২,৯৮৬ ৪২.৯৬ ৩৯৪৪
২৪৬ রঘুনাথপুর

(তফসিলি জাতি)

বিজেপি বিবেকানন্দ বাউড়ি ৯৪,৯৯৪ ৪৪.৫৯ তৃণমূল বউড়ি হাজারি ৮৯,৬৭১ ৪২.০৪ ৫,৩২৩
বাঁকুড়া জেলা
২৪৭ শালতোড়া

(তফসিলি জাতি)

বিজেপি চন্দনা বাউড়ি ৯১,৬৪৮ ৪৫.২৮ তৃণমূল সন্তোষ কুমার মণ্ডল ৮৭,৫০৩ ৪৩.২৩ ৪,১৪৫ ২৭ মার্চ, ২০২১
২৪৮ ছাতনা বিজেপি সত্যনারায়ণ মুখোপাধ্যায় ৯০,২৩৩ ৪৫.৮৪ তৃণমূল শুভাশিস বটব্যাল ৮৩,০৬৯ ৪২.২০ ৭,১৬৪
২৪৯ রানিবাঁধ

(তফসিলি উপজাতি)

তৃণমূল জ্যোৎস্না মান্ডি ৯০,৯২৮ ৪৩.০৬ বিজেপি ক্ষুদিরাম টুডু ৮৬,৯৮৯ ৪১.১৯ ৩,৯৩৯
২৫০ রাইপুর

(তফসিলি উপজাতি)

তৃণমূল মৃত্যুঞ্জয় মুর্মু ১,০১,০৪৩ ৫১.৯৬ বিজেপি সুধাংশু হাঁসদা ৮১,৬৪৫ ৪১.৯৮ ১৯,৩৯৮
২৫১ তালড্যাংড়া তৃণমূল অরূপ চক্রবর্তী ৯২,০২৬ ৪৫.২৯ বিজেপি শ্যামল কুমার সরকার ৭৯,৬৪৯ ৩৯.২০ ১২,৩৭৭ ১ এপ্রিল, ২০২১
২৫২ বাঁকুড়া বিজেপি নীলাদ্রিশেখর ডানা ৯৫,৪৬৬ ৪৩.৭৯ তৃণমূল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৯৩,৯৯৮ ৪৩.১২ ১,৪৬৮
২৫৩ বড়জোড়া তৃণমূল অলোক মুখোপাধ্যায় ৯৩,২৯০ ৪২.৫১ বিজেপি সুপ্রীতি চট্টোপাধ্যায় ৯০,০২১ ৪১.০২ ৩,২৬৯
২৫৪ ওন্দা বিজেপি অমরনাথ শাখা ১০,৪৯৪০ ৪৬.৪৮ তৃণমূল অরূপ কুমার খান ৯৩,৩৮৯ ৪১.৩৭ ১১,৫৫১
২৫৫ বিষ্ণুপুর বিজেপি তন্ময় ঘোষ ৮৮,৭৪৩ ৪৬.৭৯ তৃণমূল অর্চিতা বিদ ৭৭,৬১০ ৪০.৯২ ১১,১৩৩
২৫৬ কোতুলপুর

(তফসিলি জাতি)

বিজেপি হরকালী প্রতিহার ১০,৬০২২ ৪৭.৩১ তৃণমূল সঙ্গীতা মালিক ৯৪,২৩৭ ৪২.০৫ ১১,৭৮৫
২৫৭ ইন্দাস

(তফসিলি জাতি)

বিজেপি নির্মল কুমার ধাড়া ১,০৪,৯৩৬ ৪৮.০৪ তৃণমূল রুনু মেটে ৯৭,৭১৬ ৪৪.৭৩ ৭,২২০
২৫৮ সোনামুখী

(তফসিলি জাতি)

বিজেপি দিবাকর ঘরামি ৯৮,১৬১ ৪৭.২৫ তৃণমূল ড শ্যামল সাঁতরা ৮৭,২৭৩ ৪২.০১ ১০,৮৮৮
পূর্ব বর্ধমান জেলা
২৫৯ খণ্ডঘোষ

(তফসিলি জাতি)

তৃণমূল নবীনচন্দ্র বাগ ১,০৪,২৬৪ ৪৭.৮৫ বিজেপি বিজন মণ্ডল ৮৩,৩৭৮ ৩৮.২৬ ২০,৮৮৬ ১৭ এপ্রিল, ২০২১
২৬০ বর্ধমান দক্ষিণ তৃণমূল খোকন দাস ৯১,০১৫ ৪৪.৩২ বিজেপি সন্দীপ নন্দী ৮২,৯১০ ৪০.৩৮ ৮,১০৫
২৬১ রায়না

(তফসিলি জাতি)

তৃণমূল শম্পা ধাড়া ১,০৮,৭৫২ ৪৭.৪৬ বিজেপি মানিক রায় ৯০,৫৪৭ ৩৯.৫১ ১৮,২০৫
২৬২ জামালপুর

(তফসিলি জাতি)

তৃণমূল অলোক কুমার মাঝি ৯৬,৯৯৯ ৪৬.৯৩ বিজেপি বলরাম ব্যাপারি ৭৯,০২৮ ৩৮.২৪ ১৭,৯৭১
২৬৩ মন্তেশ্বর তৃণমূল সিদ্দিকুল্লা চৌধুরী ১,০৫,৪৬০ ৫০.৪৫ বিজেপি সৈকত পাঁজা ৭৩,৬৫৫ ৩৫.২৪ ৩১,৮০৫
২৬৪ কালনা

(তফসিলি জাতি)

তৃণমূল দেবপ্রসাদ বাগ (পল্টু) ৯৬,০৭৩ ৪৫.৯৮ বিজেপি বিশ্বজিৎ কুন্ডু ৮৮,৫৯৫ ৪২.৪ ৭,৪৭৮
২৬৫ মেমারি তৃণমূল মধুসূদন ভট্টাচার্য ১,০৪,৮৫১ ৪৭.৯২ বিজেপি ভীষ্মদেব ভট্টাচার্য ৮১,৭৭৩ ৩৭.৩৭ ২৩,০৭৮
২৬৬ বর্ধমান উত্তর

(তফসিলি জাতি)

তৃণমূল নিশীথ কুমার মালিক ১,১১,২১১ ৪৫.৯৭ বিজেপি রাধাকান্ত রায় ৯৩,৯৪৩ ৩৮.৮৩ ১৭,২৬৮
২৬৭ ভাতার তৃণমূল মনগোবিন্দ অধিকারী ১,০৮,০২৮ ৫০.৪৪ বিজেপি মহেন্দ্র কোঙার ৭৬,২৮৭ ৩৫.৬২ ৩১,৭৪১ ২২ এপ্রিল, ২০২১
২৬৮ পূর্বস্থলী দক্ষিণ তৃণমূল স্বপন দেবনাথ ১,০৫,৬৯৮ ৪৯.০৮ বিজেপি রাজীব কুমার ভৌমিক ৮৮,২৮৮ ৪১ ১৭,৪১০
২৬৯ পূর্বস্থলী উত্তর তৃণমূল তপন চট্টোপাধ্যায় ৯২,৪২১ ৪৩.৫২ বিজেপি গোবর্ধন দাস ৮৫,৭১৫ ৪০.৩৭ ৬,৭০৬
২৭০ কাটোয়া তৃণমূল রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ১,০৭,৮৯৪ ৪৮.০৭ বিজেপি শ্যামা মজুমদার ৯৮,৭৩৯ ৪৩.৯৯ ৯,১৫৫
২৭১ কেতুগ্রাম তৃণমূল শেখ শাহনাওয়াজ ১,০০,২২৬ ৪৬.৫৫ বিজেপি অনাদি ঘোষ (মথুরা) ৮৭,৫৪৩ ৪০.৬৬ ১২,৬৮৩
২৭২ মঙ্গলকোট তৃণমূল অপূর্ব চৌধুরী (অচল) ১,০৭,৫৯৬ ৪৯.৫১ বিজেপি রাণা প্রতাপ গোস্বামী ৮৫,২৫৯ ৩৯.২৩ ২২,৩৩৭
২৭৩ আউসগ্রাম

(তফসিলি জাতি)

তৃণমূল অভেদানন্দ থান্ডের ১,০০,৩৯২ ৪৬.২৫ বিজেপি কলিতা মাঝি ৮৮,৫৭৭ ৪০.৮ ১১,৮১৫
২৭৪ গলসি

(তফসিলি জাতি)

তৃণমূল নেপাল ঘোড়ুই ১,০৯,৫০৪ ৪৯.২১ বিজেপি বিকাশ বিশ্বাস ৯০,২৪২ ৪০.৫৫ ১৯,২৬২
পশ্চিম বর্ধমান জেলা
২৭৫ পাণ্ডবেশ্বর তৃণমূল নরেন্দ্রনাথ চক্রবর্তী ৭৩৯২২ ৪৪.৯৯ বিজেপি জিতেন্দ্র কুমার তিওয়ারি ৭০১১৯ ৪২.৬৮ ৩৮০৩ ২৬ এপ্রিল, ২০২১
২৭৬ দুর্গাপূর পূর্ব তৃণমূল প্রদীপ মজুমদার ৭৯৩০৩ ৪১.১৬ বিজেপি কর্নেল দীপ্তাংশু চৌধুরী ৭৫৫৫৭ ৩৯.২১ ৩৭৪৬
২৭৭ দুর্গাপুর পশ্চিম বিজেপি লক্ষ্মণচন্দ্র ঘড়াই ৯১১৮৬ ৪৬.৩১ তৃণমূল বিশ্বনাথ পাড়িয়াল ৭৬৫২২ ৩৮.৮৬ ১৪৬৬৪
২৭৮ রানিগঞ্জ তৃণমূল তাপস বন্দ্যোপাধ্যায় ৭৮১৬৪ ৪২.৯০ বিজেপি ড. বিজন মুখোপাধ্যায় ৭৪৬০৮ ৪০.৯৫ ৩৫৫৬
২৭৯ জামুড়িয়া তৃণমূল হরেরাম সিংহ ৭১০০২ ৪২.৫৯ বিজেপি তাপস কুমার রায় ৬২৯৫১ ৩৭.৭৬ ৮০৫১
২৮০ আসানসোল দক্ষিণ বিজেপি অগ্নিমিত্রা পাল ৮৭৮৮১ ৪৫.১৩ তৃণমূল সায়নী ঘোষ ৮৩৩৯৪ ৪২.৮২ ৪৪৮৭
২৮১ আসানসোল উত্তর তৃণমূল মলয় ঘটক ১০০৯৩১ ৫২.৩২ বিজেপি কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ৭৯৮২১ ৪১.৩৮ ২১১১০
২৮২ কুলটি বিজেপি অজয় কুমার পোদ্দার ৮১১১২ ৪৬.৪১ তৃণমূল উজ্জ্বল চট্টোপাধ্যায় ৮০৪৩৩ ৪৬.০২ ৬৭৯
২৮৩ বারাবনি তৃণমূল বিধান উপাধ্যায় ৮৮৪৩০ ৫২.২৬ বিজেপি অরিজিৎ রায় ৬৪৯৭৩ ৩৮.৪০ ২৩৪৫৭
বীরভূম জেলা
২৮৪ দুবরাজপুর

(তফসিলি জাতি)

বিজেপি অনুপ কুমার সাহা ৯৮,০৮৩ ৪৭.৯৪ তৃণমূল দেবব্রত সাহা ৯৪,২২০ ৪৬.০৫ ৩,৮৬৩ ২৯ এপ্রিল, ২০২১
২৮৫ সিউড়ি তৃণমূল বিকাশ রায়চৌধুরী ১,০৫,৮৭১ ৪৮.৪৩ বিজেপি জগন্নাথ চট্টোপাধ্যায় ৯৮,৫৫১ ৪৫.০৮ ৭,৩২০
২৮৬ বোলপুর তৃণমূল চন্দ্রনাথ সিংহ ১,১৬,৪৪৩ ৫০.৫৭ বিজেপি অনির্বাণ গঙ্গোপাধ্যায় ৯৪,১৬৩ ৪০.৮৯ ২২,২৮০
২৮৭ নানুর

(তফসিলি জাতি)

তৃণমূল বিধানচন্দ্র মাঝি ১,১২,১১৬ ৪৭.৬৪ বিজেপি তারকেশ্বর সাহা ১,০৫,৪৪৬ ৪৪.৮১ ৬৬৭০
২৮৮ লাভপুর তৃণমূল অভিজিৎ সিংহ (রানা) ১,০৮,৪২৩ ৫১.১৪ বিজেপি বিশ্বজিৎ মণ্ডল ৯০,৪৪৮ ৪২.৬৬ ১৭,৯৭৫
২৮৯ সাঁইথিয়া

(তফসিলি জাতি)

তৃণমূল নীলাবতী সাহা ১,১০,৫৭২ ৪৯.৮৪ বিজেপি পিয়া সাহা ৯৫,৩২৯ ৪২.৯৭ ১৫,২৪৩
২৯০ ময়ূরেশ্বর তৃণমূল অভিজিৎ রায় ১,০০,৪২৫ ৫০.৩৬ বিজেপি শ্যামাপদ মণ্ডল ৮৮,৩৫০ ৪৪.৩ ১২,০৭৫
২৯১ রামপুরহাট তৃণমূল আশিস বন্দ্যোপাধ্যায় ১,০৩,২৭৬ ৪৭.৫২ বিজেপি শুভাশিস চৌধুরী (খোকন) ৯৪,৮০৪ ৪৩.৬২ ৮,৪৭২
২৯২ হাঁসন তৃণমূল ড. অশোক কুমার চট্টোপাধ্যায় ১,০৮,২৮৯ ৫১.৪২ বিজেপি নিখিল বন্দ্যোপাধ্যায় ৫৭,৬৭৬ ২৭.৩৯ ৫০,৬১৩
২৯৩ নলহাটি তৃণমূল রাজেন্দ্রপ্রসাদ সিং (রাজু সিং) ১,১৭,৪৩৮ ৫৬.৫৪ বিজেপি তাপস কুমার যাদব (আনন্দ যাদব) ৬০,৫৩৩ ২৯.১৫ ৫৬,৯০৫
২৯৪ মুরারই তৃণমূল ড. মোশাররফ হোসেন ১,৪৬,৪৯৬ ৬৭.২৩ বিজেপি দেবাশিস রায় ৪৮,২৫০ ২২.১৪ ৯৮,২৪৬

 

পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি : মমতার তৃতীয়বারের প্রত্যাবর্তন, হিংসা, বিস্ময় ও নতুন রাজনৈতিক ভারসাম্য

২০২১ সালের বিধানসভা নির্বাচন যেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় অধ্যায়, হিংসা, প্রতিরোধ, আবেগ এবং এক অসাধারণ প্রত্যাবর্তনের গল্প। একদিকে নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অভূতপূর্ব সাফল্য, যা সারা দেশের রাজনৈতিক মহলকে চমকে দিয়েছিল। বিজেপি (Bharatiya Janata Party) যেখানে আত্মবিশ্বাসের সঙ্গে ক্ষমতা দখলের স্বপ্ন দেখেছিল, সেখানে তৃণমূল আবারও প্রমাণ করেছিল, বাংলার রাজনীতিতে তাদের মাটির শিকড় এখনো গভীর। ২০২১ সালের ৫ মে কলকাতার রাজভবনে শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়,  টানা তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ইতিহাস গড়েন তিনি, কারণ স্বাধীনতার পর এই প্রথম কোনও মহিলা নেতা তিনবার টানা সরকার গঠন করেন। রাজভবনের প্রাঙ্গণে সেই দিন ছিল এক মনে রাখার দৃশ্য, লড়াই জিতে ফের সিংহাসনে ফেরা এক নারীর জয়গান। ১০ মে আরও ৪৩ জন তৃণমূল বিধায়ক ও নেতা মন্ত্রিত্বের শপথ নেন, যেখানে ১৭ জন ছিলেন একেবারে নতুন মুখ। উল্লেখযোগ্যভাবে, নয়জন ছিলেন মহিলা, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে এক নজিরবিহীন দৃষ্টান্ত।

তৃণমূলের এই জয় শুধুমাত্র রাজনৈতিক নয়, সমাজবিজ্ঞানীর চোখে এটি ছিল এক সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক। বিজেপির অভূতপূর্ব প্রচার, দিল্লির শক্তিশালী রাজনৈতিক যন্ত্র, মোদি (Narendra Modi) ও শাহের (Amit Shah) টানা সফর, কিছুই থামাতে পারেনি মমতার একক লড়াইকে। তবে এই বিজয় রক্তমুক্ত ছিল না। নির্বাচনোত্তর সহিংসতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়। বিভিন্ন জেলায় দলীয় সংঘর্ষ, আগুন লাগানো, হামলার ঘটনা ঘটে। রাজ্যজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়, এবং বিরোধী শিবিরের তরফে অভিযোগ ওঠে, “তৃণমূলের জয়ের পর রাজ্যে গণতন্ত্র খুন হয়েছে”। যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করে, “এসব বিচ্ছিন্ন ঘটনা, বিজেপি উস্কানিমূলক প্রচার চালাচ্ছে।” এই রাজনৈতিক সংঘাতের মধ্যে দিয়ে বাংলার রাজনীতি এক নতুন বাস্তবতার দিকে পা বাড়ায়। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), যিনি একসময় মমতার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন, তিনি বিজেপিতে যোগ দিয়ে নন্দীগ্রাম থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়েন। এক টানটান লড়াইয়ে অল্প ব্যবধানে মমতা পরাজিত হন, কিন্তু দলকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা এনে রাজ্যপাট নিজের দখলে রাখেন। ১০ মে শুভেন্দু ২২ জন বিজেপি বিধায়কের সমর্থনে বিরোধী দলনেতা নির্বাচিত হন।

নির্বাচনের পর উপনির্বাচনেও একাধিক ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিকে নাড়া দেয়। খড়দহের প্রার্থী কাজল সিনহা (Kajal Sinha) ভোটের ফল ঘোষণার আগেই কোভিডে মারা যান। সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে প্রার্থীদের মৃত্যুর কারণে ভোট স্থগিত হয়, পরবর্তীতে ১৬ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নিয়ে তৃণমূল কংগ্রেসের তীব্র কটাক্ষ, “দেরিতে হলেও অবশেষে ঘুম ভাঙল নির্বাচন কমিশনের।” দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) ও শান্তিপুরের জগন্নাথ সরকার (Jagannath Sarkar) বিধায়ক পদ ছেড়ে সাংসদ পদে বহাল থাকেন। অন্যদিকে, গোসাবার (Gosaba) তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্করের (Jayanta Naskar) মৃত্যুতে সেখানেও উপনির্বাচনের প্রস্তুতি শুরু হয়।

কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার দিন যে চিত্র ফুটে ওঠে, তা গোটা দেশকে বিস্মিত করে। প্রায় সব জনমত সমীক্ষা ও বুথফেরত বিশ্লেষণ বলেছিল, হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেউ বলেছিল তৃণমূল পাবে ১৫০, বিজেপি ১৪০, কিন্তু বাস্তবে ফলাফল যেন উল্টো ধারায় বইল। তৃণমূল পেল ২১৩টি আসন, বিজেপি থামল ৭৭-এ। এটা শুধু একটি বিজয় নয়, এটা ছিল প্রতিরোধের প্রতীক, এবং নারী নেতৃত্বে একটি রাজনৈতিক আন্দোলনের পুনরুত্থান। আরএসএসের (RSS) মুখপত্র, তাদের প্রতিবেদনে স্বীকার করেছিল, “২০১৯ সালের লোকসভা নির্বাচনের তুলনায় বিজেপি ৫৬টি আসন হারিয়েছে, যেখানে তৃণমূল তার অধিকাংশ আসন ধরে রাখতে সক্ষম হয়েছে।” বিশ্লেষকদের মতে, বিজেপির প্রত্যাশার সঙ্গে বাস্তবের ব্যবধানই ছিল এই নির্বাচনের সবচেয়ে বড় চমক।

সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব (Akhilesh Yadav) এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) সহ বহু বিরোধী নেতা মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান। উদ্ধব ঠাকরে বলেন, “মমতার সংগ্রাম আজ ভারতের নারীদের অনুপ্রেরণা। বাঙালিরা দেখিয়ে দিয়েছে, গণতন্ত্রের শক্তি কতটা দৃঢ়।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূলের এই জয়ের পেছনে তিনটি বড় কারণ ছিল : প্রথমত, মমতার ব্যক্তিগত জনপ্রিয়তা ও ‘দিদি ইজ মাদার’ ইমেজ। দ্বিতীয়ত, বাম-কংগ্রেসের ভোট একাংশ বিজেপি শিবিরে চলে গেলেও, সংখ্যালঘু ও মহিলা ভোটাররা একতরফাভাবে তৃণমূলের পাশে ছিলেন। তৃতীয়ত, মমতার কল্যাণমূলক প্রকল্প, দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, যা প্রত্যন্ত গ্রামেও মানুষের আস্থা অর্জন করে।

তৃণমূলের এই ঐতিহাসিক জয়ে গড় ভোট ব্যবধানও ছিল রেকর্ড-ব্রেকিং। বিজয়ী প্রার্থীদের গড় ব্যবধান ছিল ২৬,৯৬৪ ভোট, যেখানে তৃণমূলের গড় ব্যবধান ৩১,৭৬০ ভোট যা স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গের কোনও বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ। অন্যদিকে, বিজেপি সংগঠনিকভাবে শক্তিশালী হলেও সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বাংলার জনমানসে তেমন গভীর প্রভাব ফেলতে পারেনি। তাদের প্রচারে হিন্দুত্বের প্রাধান্য, বহিরাগত ইমেজ এবং কেন্দ্রীয় চাপ, সব মিলিয়ে বাংলার আঞ্চলিক গর্বে এক ধরনের প্রতিরোধ তৈরি হয়। রাজনৈতিক ভাষ্যকারদের মতে, “এই নির্বাচনের ফল ছিল বাংলার সাংস্কৃতিক আত্মপরিচয়ের ভোট। তৃণমূলের জয় মানে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা নয়, এক সাংস্কৃতিক পুনঃপ্রতিষ্ঠা।”

নির্বাচন-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারকে কঠিন সময়ের মুখে পড়তে হয়। কেন্দ্রীয় দলগুলি তদন্তে নামে, এবং জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) রিপোর্ট দেয় যে “একাধিক স্থানে প্রশাসনিক ব্যর্থতা ঘটেছে।” তবে রাজ্য সরকার দাবি করে, “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য বিকৃত করা হয়েছে।” ২০২১ সালের এই নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ আবারও প্রমাণ করে, এখানে রাজনীতি কেবল ভোটের খেলা নয়, এটি সংস্কৃতি, মানসিকতা ও পরিচয়ের প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একক নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কেবল ক্ষমতা ধরে রাখেনি, বরং একটি বার্তা দিয়েছে, কেন্দ্রীয় চাপের মাঝেও বাংলা নিজের ছন্দে হাঁটে।

এখন, চার বছর পর ২০২৫-এ দাঁড়িয়ে প্রশ্ন উঠছে:
এই বিপুল জয়ের পরে তৃণমূল কতটা আত্মসমালোচনায় নেমেছে? বিজেপি কি সংগঠন পুনর্গঠনে সফল হয়েছে? বাম ও কংগ্রেস কি আদৌ নতুন মেরুকরণে সক্ষম? এই সব প্রশ্নের উত্তরই আগামী ভোটে নির্ধারণ করবে, বাংলার রাজনীতি কোন পথে এগোবে, মমতার চতুর্থ অধ্যায় নাকি বিজেপির পুনরুত্থান? 🍁(চলবে) 

ছবি : প্রতীকী 

আরও পড়ুন : West Bengal Voting-politics: পশ্চিমবঙ্গের ভোট-রাজনীতি: এগিয়ে কে-বিজেপি, তৃণমূল, সিপিএম না কংগ্রেস (আজ উনিশ-তম কিস্তি)

(তথ্যসূত্র : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কমিশন ও উইকিপিডিয়া) 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন