West Bengal Panchayet Election : মনোনয়ন প্রত্যাহারের হুমকি

SHARE:

মনোনয়ন প্রত্যাহারের হুমকি

সাশ্রয় নিউজ ★ বারাসাত : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য হুমকির অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, উত্তর চব্বিশ পরগণার এলাধিক স্থানে বিজেপিকে মনোনয়ন পত্র প্রত্যাহার করার জন্য চাপ সৃষ্টি এমনকী হুমকিও দেওয়া। হাবড়া, অশোক নগরেও বিজেপি প্রার্থীকে চাপ দেওয়া হয় বলে উল্লেখ। আবার আইএসএফ সূত্রে খবর বারাসাতের আইএসএফপ্রার্থী মনোনয়ন প্রত্যাহারের হুমকি পান। অশোকনগর থানায় বিজেপি প্রার্থী অর্চনা সিংহ মুণ্ডা অভিযোগ দায়ের করেন বলে উল্লেখ। অবশ্য, বিরোধীদের তোলা অভিযোগে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাঁদের বক্তব্য, হেরে যাওয়ার ভয়ে মিথ্যে বলছেন বিরোধীরা।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন