তৃণমূল নতুন দায়িত্ব দিল সব্যসাচী দত্তকে
সাশ্রয় নিউজ ★ ভাঙড় : ভাঙড়ে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক বিরোধীদের উত্তপ্ত হয়ে ওঠা দেখেছে রাজ্য। খুন হন একজন আইএসএফ কর্মীও। খুনের ঘটনায় আইএসএফ সহ বামেরা তীব্র প্রতিবাদ জানায়। এদিকে নমিনেশন ফাইলের পরে ভাঙড়ের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের অবজার্ভার সওকত মোল্লা-এর নিরাপত্তা বৃদ্ধি করেছে প্রশাসন। তাঁর ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা বৃদ্ধি করে জেড ক্যাটাগরি হয় বলে বিশেষ সূত্রে খবর। অন্যদিকে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে তৃণমূল ভাঙড়ের অতিরিক্ত দায়িত্ব দেয় বলে খবর।




