স্কুলের সামনে ব্যাগভর্তি বোমা, আতঙ্ক শাসনের তেঘরিয়ায়
সাশ্রয় নিউজ ★ উত্তর চব্বিশ পরগণা : স্কুলের সামনে ব্যাগভর্তি বোমা, আতঙ্ক শাসনের তেঘরিয়ায়। গতকাল নদীয়ার কোতোয়ালি থানা এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শৌচাগারের কাছে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় এলাকায়। আজ উত্তর চব্বিশ পরগণা জেলার শাসনের তেঘরিয়ায় প্রাইমারি স্কুলের সামনে থেকে একটি বোমা ভর্তি ব্যাগ উদ্ধার হয় বলে। পুলিশ সূত্রে খবর, প্রাইমারি স্কুলের কাছেই একটি কালভার্টের নিচে ব্যাগে ৮ টি তাজা বোমা ছিল। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন। বোম স্কোয়্যার্ড টিমকে খবর দেওয়া হয়েছে বলে উল্লেখ।




