Kolkata News : গরমে অতিষ্ঠ এলাকাবাসী পথ অবরোধ করলেন

SHARE:

গরমে অতিষ্ঠ এলাকাবাসী পথ অবরোধ করলেন

সাশ্রয় নিউজ ★ কলকাতা : গরমে অতিষ্ঠ এলাকাবাসী পথ অবরোধ করলেন। CESC -কে জানিয়ে দ্রুত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ৮২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। তাঁদের কথায়, ‘প্রায় ৫ ঘন্টা আলো হাওয়াছাড়া অতিষ্ঠ হয়ে উঠি এলাকার সবাই। রাত ১০ টা নাগাদ বিদ্যুৎ সঙ্কট শুরু হয় এলাকায়।: এই প্রতিবাদে ১৭ নম্বর বাসস্ট্যাণ্ড এরিয়ায় পথ অবরোধ করেন এলাকাবাসীরা। তাঁদের আরও অভিযোগ, ‘প্রায় মাস-দেড়েক থেকে এখানে বিদ্যুৎ সমস্যা চলছে। CESC -জানিয়ে কোনএ সুরাহা হয়নি।’ উল্লেখ্য, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম-এর বাড়ির খুব কাছেই ৮২ নম্বর ওয়ার্ডে। রাত্রি প্রায় ৩ টে নাগাদ অবরোধ ওঠে।  চেতলা থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন ছিল।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন