মনোনয়ন প্রত্যাহার নওদার বিধায়ক কন্যার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন নওদার বিধায়ক শাসিদা মমতাজের মেয়ে। ১৫ নম্বর নওদাপঞ্চায়েত সমিতির আসন থেকে পঞ্চায়েত সমিতিতে মনোনয়ন পেশ করেছিলেন নাজনিন খান। আজ তা প্রত্যাহার করে ভেঙে পড়লেন কান্নায়। প্রত্যাহারের কারণ হিসেবে বিশেষ সূত্রে খবর, “দলের অসম্মানের জন্য” প্রার্থীপদ প্রত্যাহার করেছেন বিধায়ক কন্যা নাজনিন খান।




