Supreme Court : সুপ্রিমকোর্ট খারিজ করল কমিশন ও রাজ্যের লিভ পিটিশন, বহাল হাই কোর্টের নির্দেশ

SHARE:

সুপ্রিমকোর্ট খারিজ করল কমিশন ও রাজ্যের লিভ পিটিশন, বহাল হাই কোর্টের নির্দেশ

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। খারিজ করে দিল রাজ্য নির্বাচন কমিশন ও রাজ্যের লিভ পিটিশন। বিচারপতি নাগারত্ন জানান, ‘স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করতে আমরা আগ্রহী নই। তাই কমিশন ও রাজ্যের স্পেশাল লিভ পিটিশন খারিজ করা হল’। উল্লেখ যে, ফের হাই কোর্টের পর সুপ্রিম কোর্টে ত্রিস্তর পঞ্চায়েতে কেন্দ্রীয় বাহিনী ইস্যুতে ধাক্কা খেল রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন