পাচারকারীর কাছ থেকে ২২.৮ কিলোগ্রাম সোনা উদ্ধার করল বিএসএফ
সাশ্রয় নিউজ ★ রানাঘাট : পাচারকারীর কাছ থেকে ২২.৮ কিলোগ্রাম সোনা উদ্ধার করল বিএসএফ। বাইকের এয়ার ফিল্টারে করে সোনা পাচার করে পাচারকারী। বিএসএফের কাছে গোপনসূত্রে খবর ছিল, বাংলাদেশ থেকে এ রাজ্যে বাইকে করে রানাঘাট থেকে বানেশ্বর পুরের দিকে সোনা পাচারের ছক পাচারকারীদের। সে মতোই বিএসএফ একটি বাইক দাঁড় করায়। বিএসএফ সূত্রে খবর, ওই বাইকের এয়ার ফিল্টার থেকে উদ্ধার হয় ৫০ টি সোনার বিস্কুট। মোট ওজন ২২.৮ কিলোগ্রাম। বাজারদর ১৪ কোটি টাকা। ঘটনায় ইন্দ্রজিৎ পাল নামে একজন পাচারকারীকে গ্রেফতার করা হয় বলে বিএসএফ সূত্রে উল্লেখ।
ছবি : প্রতীকী




