New Delhi : কানাড়ার দূতকে ভারত ছাড়ার নির্দেশ

SHARE:

কানাড়ার দূতকে ভারত ছাড়ার নির্দেশ

সাশ্রয় নিউজ ★নতুন দিল্লি : কানাডার এক শীর্ষ স্থানীয় দূতকে ভারত ছাড়ার নির্দেশ বিদেশ মন্ত্রকের। বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, ভারত বিরোধী খলিস্তানপন্থীদের নিরাপত্তা দিচ্ছে কানাডা। ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, দেশের অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ ও ভারতবিরোধী কর্মকাণ্ডে যোগসাজশ রয়েছে কানাডার কূটনীতিকদের। উদ্বেগ প্রকাশ করার পরেই গতকাল মঙ্গলবার বিদেশমন্ত্রক এক উচ্চপদস্থ কূটনীতিককে ৫ দিনের ভেতর ভারত ছাড়ার নির্দেশ দেয় বলে উল্লেখ। সূত্রের খবর, খলিস্তানপন্থীদের আশ্রয় দিয়েছে কানাডা। কানাডার ছত্রছায়াতেই খলিস্তানপন্থীরা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। উল্লেখ্য, সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বক্তব্য, কানাডার নাগরিক ও খলিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার নেপথ্যে ভারতের যোগসাজশ আছে। কানাডার প্রধানমন্ত্রী এরপরই ভারতের কূটনীতিককে দেশ ছাড়ার নির্দেশ দেন। অন্যদিকে কানাডার ওই দাবীকে অবাস্তব ও ভিত্তিহীন বলে দাবী করে কড়া প্রতিক্রিয়া দিয়েছে।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন