‘পর্যাপ্ত বাহিনী আছে কি?’ নির্বাচন কমিশনারকে প্রশ্ন রাজ্যপালের
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনারের মধ্যে আজ বৈঠক হয়। বৈঠকে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত আলোচনাও হয় বলে উল্লেখ। সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য নির্বাচন কমিশনারকে স্পষ্ট জিজ্ঞাসা করেন, ‘পর্যাপ্ত বাহিনী আছে কি? কেন্দ্রীয় বাহিনী আনছেন কি?’ রাজ্যপালের প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার রাজীব সিনহা জানান, ‘সাধারণত কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত আদালত নেয়, মামলা বিচারাধীন, তাই আদালতের দিকে আমরা তাকিয়ে আছি।’ উল্লেখ্য ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যে একাধিক জায়গায় সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়। আর তাতেই উদ্বিগ্ন রাজ্যপাল বলে ওয়াকিবহাল মহল মনে করছেন।
ছবি : প্রতীকী




