মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে উত্তপ্ত বিষ্ণুপুর
সাশ্রয় নিউজ ★ বিষ্ণুপুর : উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার বিষ্ণুপুর। বাঁকুড়ার বিষ্ণুপুরের মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উল্লেখ্য, মনোনয়ন পত্র পেশ করাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থীদের মারধরের অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি সূত্রে খবর, তাঁদের ৫০ জন প্রার্থী বিষ্ণুপুর গ্রামীণ মণ্ডল সভাপতির নেতৃত্বে বিডিও অফিসে মনোনয়ন পত্র জমা দিতে যান। কিন্তু বিডিও অফিসে যাওয়ার মুখেই তৃণমূল কংগ্রেসের দলবল তাঁদের পথ রোধ করে দাঁড়ায়। এবং বিজেপির কর্মীদের মারধির করে।




