West Bengal news : তিন দিন বন্ধ বার্জ পরিষেবা

SHARE:

তিন দিন বন্ধ বার্জ পরিষেবা

সাশ্রয় নিউজ ★ কাকদ্বীপ : টানা তিন দিন বন্ধ থাকবে বার্জ পরিষেবে। পূর্ণিমা তিথিতে ষাঁড়াষাঁড়ি বান, এর ফলে সুন্দরবন এলাকার নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে প্রায় ২০ ফুট। এর জন্য জেলা প্রশাসন টানা তিনদিন কচুবেড়িয়া ও কাকদ্বীপের মধ্য পণ্য বহনকারী বার্জ ও গাড়ি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বলে উল্লেখ। আগামী শনিবার পর্যন্ত বার্জ পরিষেবা বন্ধ থাকবে বলে সূত্রের খবর। নদীর জলস্তর বৃদ্ধির সম্ভবনাময় আতঙ্কিত সাগর ও সাগরসংলগ্নবাসীদের।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন