West Bengal News : এখনই রক্ষাকবচ মিলল না গৌতম ও পার্থর, সুপ্রিম কোর্টে ফের শুনানি শুক্রবার

SHARE:

এখনই রক্ষাকবচ মিলল না গৌতম ও পার্থর, সুপ্রিম কোর্টে ফের শুনানি শুক্রবার

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সুপ্রিম কোর্টে গিয়েও রক্ষাকবচ পেলেন না প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তদন্তে সহযোগিতা না করলে সিবিআই তাঁদের হেফাজতে নিতে পারবে। কলকাতা হাইকোর্ট-এর নির্দেশকে চ্যালেঞ্জ করে তাঁরা  তারপরই গ্রেফতারীর আশঙ্কায় সুপ্রিম কোর্টে রক্ষা কবচের আবেদন করেন। সুপ্রিম কোর্ট প্রশ্ন ছুঁড়ে দেয়, ‘যদি তদন্তে সহযোগিতাই করেন তাহলে গ্রেফতারির আশঙ্কা কেন?’ উল্লেখ্য যে, পরবর্তী শুক্রবার। সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার সিবিআই-এর বক্তব্য শুনবে। পাশাপাশি সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, সিবিআই-এর বক্তব্য শোনার পরে যদি প্রয়োজন হয় রক্ষাবকচ নিয়ে আদালত ভাববে আদালত।

-ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন