মঙ্গলবার পর্যন্ত চলবে নিম্নচাপ, জানাল হাওয়া অফিস
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকবে নিম্নচাপ। সেই সঙ্গে চলবে বৃষ্টিও। শরতে মেঘ-বৃষ্টির খেলায় তটস্থ ফুটপাতের ব্যবসায়ীরা। পুজোর আগে নিম্নচাপের দরুন ব্যবসায় কোপ পড়েছে বলে তাঁরা জানান। এদিকে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী মঙ্গলবারের আগে দক্ষিণবঙ্গে বৃষ্টি থামার কোনও সংকেত নেই। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভবনার কথা শোনাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আওহাওয়া পরিবর্তন হতে পারে আগামী মঙ্গলবার থেকে। বৃদ্ধি পেতে পারে তাপমাত্রাও।
ছবি : প্রতীকী




