তৃণমূল পঞ্চায়েত সদস্যার মা’য়ের খুনের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ
সাশ্রয় নিউজ ★ বারাসাত : দত্তপুকুরের খুনের ঘটনায় উদ্বিগ্ন পুলিশ। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যার মা খুন হন নিজের বাড়িতেই। ওই খুনের নেপথ্যে কী কারণ খুঁজে বের করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে উত্তর চব্বিশ পরগণা পুলিশ। দেবযানী সর্দার উত্তর ২৪ পরগনার দত্তপুকুর ১ গ্রামপঞ্চায়ের প্রাক্তন প্রধান। দেবযানী বর্তমানে ওই গ্রামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্যা। তাঁর মা নিজের বাড়িতেই খুন হন। কে বা কারা ওই মহিলাকে খুন করল, সেই খুনের কিনারা করতে মরিয়া পুলিশ।
ছবি : প্রতীকী




