Weather Update : পুজোর আগে নিম্নচাপ, খুচরো ব্যবসায়ীদের মাথায় হাত 

SHARE:

পুজোর আগে নিম্নচাপ, খুচরো ব্যবসায়ীদের মাথায় হাত 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিগত দু’দিন মেঘলা আকাশ। কোথাও কোথাও বৃষ্টি। আজ শুক্রবারও সকাল থেকে কলকাতা ও সংলগ্ন জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়, সেটি সরে যায় ঝাড়খণ্ডের দিকে।

ছবি : আমিনা তাবাসসুম

 

বঙ্গোপসাগরে একটি মৌসুমী অক্ষরেখা অবস্থান করায় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যায় যে, শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কোথাও কোথাও বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা। আজ শুক্রবার উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, ও মালদহ জেলায় কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভবনা আছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় শনিবার ভারী বৃষ্টি হতে পারে বলে জানা যায় আলিপুর আবহাওয়া দফতর সূত্রে। আজ নদীয়া, মুর্শিদাবাদ জেলাতেও দফায় দফায় হাল্কা ও মাঝারি বৃষ্টি শুরু হয়। রাজ্যে ডেঙ্গী যখন চোখ রাঙাচ্ছে, তখন এই নিম্নচাপ ভাবাচ্ছে স্বাস্থ্যকর্তাদের। অন্যদিকে, মহা ষষ্ঠী ২০ অক্টোবর। নিম্নচাপের জেরে মাথায় হাত খুচরো ব্যবসায়ীদের।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন