Siliguri : মাটিগাড়ায় কাঠের দোকানে আগুন

SHARE:

মাটিগাড়ায় কাঠের দোকানে আগুন

সাশ্রয় নিউজ ★ শিলিগুড়ি : বৃহস্পতিবার মাটিগাড়ায় একটি কাঠের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল সূত্রে খবর, দমকলের ৫ টি ইঞ্জিন প্রায় পাঁচ ঘন্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০: ৩০ টা নাগাদ আগুন লাগে। দমকল সূত্রে জানা যায়, দোকানটিতে আসবাবপত্রে ভর্তি থাকায় আগুন নেভানোর কাজে সমস্যা হয় দমকলকর্মীদের। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি টাকা বলে উল্লেখ। শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে দমকল সূত্রে খবর।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন