কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি বিকেলে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজকে বিকেলে। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে। কোনও কোনও জায়গায় বইতে পারে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতার তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের মতে যা স্বাভাবিক। হাওয়া অফিস আরও জানাচ্ছে, আগামীকালকে থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ চড়তে পারে। তাপমাত্রার পারদ পৌঁছতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
-ছবি প্রতীকী




