Vladimir Putin Orders Ceasefire: ইউক্রেনে দু’দিনের জন্য যুদ্ধ বিরতি, ঘোষণা পুতিনের 

SHARE:

ইউক্রেনে দু’দিনের জন্য যুদ্ধ বিরতি, ঘোষণা পুতিনের 

সাশ্রয় নিউজ ★ মস্কো: ইউক্রেনে মাত্র দুই দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সরকারের পক্ষ থেকে জানানো হয়, ৬ ও ৭ জানুয়ারি ২০২৩ তারিখ এই দু’দিন রাশিয়া যুদ্ধ বন্ধ রাখবে। উল্লেখ্য যে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, রাশিয়ান আধ্যাত্মিক নেতা প্যাট্রিয়ার্ক কিরিলের অনুরোধেই অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে রাশিয়া ৫ জানুয়ারি, ২০২৩ বৃহস্পতিবার ইউক্রেনে অস্থায়ীভাবে দু’দিনের যুদ্ধবিরতির নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশিত হয় ক্রেমলিন থেকে। ওই বিবৃতিতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন,  “প্যাট্রিয়ার্ক কিরিলের আবেদন বিবেচনা করে, আমি রুশ ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রীকে ৬ জানুয়ারি দুপুর ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ইউক্রেন সীমান্ত বরাবর যুদ্ধবিরতির নির্দেশ দিচ্ছি।” রাশিয়ান অর্থোডক্স চার্চের প্রধান মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিলক্রিসমাস উপলক্ষে রাশিয়া ও ইউক্রেন দুই পক্ষকেই যুদ্ধবিরতি আহ্বান জানান। তাঁর আহ্বানের পরেই কিয়েভ অবশ্য জানায়, এটা একটা ‘জঘন্য ফাঁদ’। প্যাট্রিয়ার্ক কিরিল-এর আহ্বানের ক’য়েক ঘন্টার মধ্যেই রাশিয়ান প্রেসিডেন্ট সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেন বলে উল্লেখ। বিশেষভাবে উল্লেখ্য যে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি গত ২৫ ডিসেম্বর ক্যাথলিক ক্রিসমাস এবং নিউ ইয়ার  উপলক্ষে, ছুটির দিনগুলি রাশিয়াকে যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানিয়েছিলেন। জেলেনস্কির আহ্বানে সাড়া দেননি, পুতিন। উল্টে ২৫ ডিসেম্বর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় কিয়েভ, খারকিভ ও ইউক্রেনের বেশ কিছু শহরে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন