SSC Scam : রাজ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি নরসিমা রেড্ডির নেতৃত্বে প্রতিনিধি দল 

SHARE:

রাজ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি নরসিমা রেড্ডির নেতৃত্বে প্রতিনিধি দল 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি দিল্লি থেকে একটি প্রতিনিধি দল রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও নিয়োগ বিষয়ক বিষয়গুলি খতিয়ে দেখতে এলেন।  ‘ফ্যাক্ট ফাইন্ডিং টিম’ -এর প্রতিনিধিরা রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈন-এর সঙ্গেও দেখা করেছেন বলে উল্লেখ। ওই ৬ সদস্যের প্রতিনিধি দলে আছেন পাটনা হাইকোর্ট-এর অবসরপ্রাপ্ত বিচারপতি নরসিমা রেড্ডি। তিনিই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বলে উল্লেখ। বিশেষ সূত্রের খবর, রাজ্যের শিক্ষা সচিবের সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেই কথা হয়। সূত্রের খবর, প্রতিনিধি দল রাজ্যের শিক্ষক নিয়োগ দূর্ণীতি বিষয়ে একটি রিপোর্ট পেশ করবেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।  একটি সাংবাদিক সম্মেলনে, প্রতিনিধি দলের তরফে বলা হয়, ‘নিয়োগ সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন। তাই এই বিষয়ে বিশেষ কোনও মন্তব্য করতে পারব না।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন