‘ভগবান হচ্ছেন আসল চিত্রনাট্যকর ‘ : অনুষ্কা
Virat Kohli-Anuska Sharma:: সাশ্রয় নিউজ ★ কলকাতা : ওয়াংখেড়েতে (Wangkhede) বুধবার আন্তর্জাতিক কেরিয়ারে (International ODI Cricket carrier) একদিনের ক্রিকেটে পঞ্চাশতম শত রান বিরাট কোহলি-এর (Virat Kohli) সেঞ্চুরির সেই মুহূর্ত! ওয়াংখেড়ের সমস্ত দর্শক দাঁড়িয়ে গিয়ে অভিবাদন জানাচ্ছে। গ্যালারিতে শচীন (Sachin Tendukar) থেকে শুরু করে বিরাটের স্ত্রী অনুষ্কা (Anuska Sharma) ডেভিড বেকহ্যাম (Devid Bakeham) আরও কত স্টার সুপারস্টার সহ অজস্র দর্শকপ। সকলেই এইদিনটার অপেক্ষায় ছিলেন। গ্যালারি থেকে প্রেমের আবেগঘন চুমু ছুঁড়ে দিলেন অনুষ্কা। মাঠ থেকে প্রত্যুত্তরও দিলেন বিরাট। তারপরে অনুষ্কার সোশাল মিডিয়ায় উচ্ছ্বসিত পোস্ট, ‘ভগবান হচ্ছেন আসল চিত্রনাট্যকর। ওঁকে ধন্যবাদ আমার জীবনে তোমার ভালবাসা এনে দেওয়ার জন্য। সঙ্গে তোমার এই যাত্রার সাক্ষী থাকার সুযোগ করে দেওয়ার জন্য। যে ভাবে তুমি একের পর এক লক্ষ্য ছুঁয়ে চলেছ! শুধু জীবন নয়, খেলার প্রতিও তুমি সমানভাবে সৎ। তুমি সত্যিই ঈশ্বরের সন্তান।’’ অনুষ্কার এই পোস্ট সকলকে মুগ্ধ করেছে। নেটাগরিকরাও বিরাট ঘরণীর সঙ্গে ভেসেছেন সাফল্যে সুখের মুহূর্তে! ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডকে অল আউট করে ৭০ রানে জেতে ভারত। মহম্মদ শামী-এ (Mohammad Shami) কিউয়িদের (New Zealand) সাত উইকেট তুলে নিয়ে দেশকে ফাইনালে (India Qualified for ICC Men’s World Cup cricket Final) পৌঁছে দিলেন।
ছবি : সংগৃহীত




