হঠাৎ কী হল, বৃন্দাবনে “বিরুষ্কা”
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : বুধবার বেশ গোপনীয়তার সঙ্গে বৃন্দাবনে গিয়েছেন অনু্ষ্কা শর্মা ও বিরাট কোহলি।

তাঁদের বৃন্দাবন যাত্রার আঁচ পেল না কেউ-ই। সেখানে তাঁরা নিম কারোলি বাবার আশ্রমে যান। তাঁ আশীর্বাদও নেন। উল্লেখ্য, তাঁদের এই ভ্রমণে সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ ছিল। সূত্র মারফৎ জানা যায়, অনুষ্কা ও বিরাট প্রায় এক ঘণ্টা আশ্রমে ছিলেন। তাঁরা সমাধিস্থলে ধ্যানও করেন।

দর্শন করেন আনন্দময়ী আশ্রমও। সূত্রের আরও খবর, মথুরাতে আগে থেকেই একটি বিলাসবহুল হোটেল বুক ছিল ‘বিরুষ্কা’-এর। গত বুধবার দুপুরবেলা বৃন্দাবনে পৌঁছনোর কথা থাকলেও সকালবেলা তাঁরা আশ্রমে পৌঁছন।




