ফের চর্চায় রেশ্মিকা-বিজয়
সাশ্রয় নিউজ ★ বিনোদন ডেস্ক : এই দুজনকে নিয়ে ফের মুখর নেটিজেনরা। ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবিতে দেখা গিয়েছিল রশ্মিকা ও বিজয়কে। তাঁদের সম্পর্ক নিয়ে ভারতীয় চলচ্চিত্র ইণ্ডাষ্ট্রিতে চর্চা চলছিল। তাঁদের সম্পর্ক নিয়ে দু’জনের কেউ-ই মুখ খোলেননি। সম্প্রতি তাঁদের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট ঘিরে ঝড় উঠেছে।
বিজয় দেবেরাকোন্ডা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। একটি রিসর্টে সুইমিং পুলে বিজয়। মন্দানা একই রকমই প্রায় ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন। আরেকটি ছবি রশ্মিকা পোস্ট করেন, সেই ছবিতে দেখা যায় অভিনেত্রী রোদস্নানে মগ্ন। তাঁদের ছবির মিল দেখতে পেয়েই নেটিজেনরা চর্চা শুরু করেন। তাঁদের অনুরাগীরা বেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ কেউ বলছেন, গুঞ্জন কী তবে সত্যিই! তাঁরা রিল লাইফের বাইরে কবে মুখ খুলেছেন এই জুটি? অপেক্ষায় তাঁদের অগণিত দর্শক।




