নারায়ণগড়ে ভাঙন তৃণমূলে
সাশ্রয় নিউজ ★ নারায়ণগড় : শাসক দল ছাড়লেন বিক্ষুব্ধ তৃণমূল নেতারা। দলের ভেতর কোন্দলের জন্যই তাঁদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বলে অভিমত। তিনশোজন তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা কর্মীদের হাতে জেলা নেতৃত্ব বিজেপি-এর পতাকা তুলে দেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া ২০ জন বৃহস্পতিবার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন বলে উল্লেখ।


