কলকাতা বিমানবন্দরে আগুন
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা বিমান বন্দরে রাত সাড়ে ৯টা নাগাদ হঠাৎ অগ্নিকাণ্ড ঘটে। বিমান বন্দরে সূত্রে খবর, বোডিং পাশের গেটের কাছে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। তৎক্ষণাৎ বিমানবন্দর কর্মীরাই আগুন নেভানোর কাজে এগিয়ে যায়। পরে দমকলের মোট ছয়টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে। গোটা বিমানবন্দর চত্বর ধোঁয়াচ্ছন্ন। যাত্রীদের কোনও ক্ষতি হয়নি বলেই জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে দমকল কর্মীরা জানান, শর্টশার্কিট থেকেই আগুন বলে মনে করা হচ্ছে। তবে তদন্ত চলছে। বিমান বন্দর সূত্রে খবর, ওই সময় দেশের ভেতর ও দেশের বাইরে যাওয়ার অনেক যাত্রীদের ভিড় থাকে দেশের অন্যতম এই বিমান বন্দরে।




