Tmc : দলে ফিরলেন হুগলির তৃণমূল নেতা

SHARE:

সাশ্রয় নিউজ ★ হুগলি : দলে ফিরলেন হুগলির বিক্ষুব্ধ তৃণমূল নেতা (TMC) পিনাকি ধামালী। সাত বারের কাউন্সিলর পিনাকীকে গত পুরসভা ভোটের দল টিকিট দিয়েছিল না। বিক্ষুদ্ধ হয়ে নির্দল প্রার্থী হিসেবে পুরসভা নির্বাচন লড়েন। এবং তিনি ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীকে হারান। উত্তরপাড়ার কাউন্সিলর পিনাকী ধামালী আরও বেশ ক’য়েকটি ওয়ার্ডে প্রার্থী দিয়েছিলেন। সেই পিনাকীর হাতেই রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অরিন্দম গুঁইন তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়ে ঘরে ফেরালেন। তৃণমূল কংগ্রেসের হুগলি জেলা সভাপতি অরিন্দম গুঁইন এ প্রসঙ্গে বলেন, “দল নেত্রীর নির্দেশে পিনাকী ধামালীকে দলে ফেরানো হল। পিনাকী দা আমাদের পুরনো কর্মী। চেয়ারম্যান ছিলেন। যে কোনও কারণেই হোক টিকিট পাননি।” সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-এর কথায়, “অনেক দিন ধরে আমাকে বলছিল। আমি আর অরিন্দম কথা বলি। তারপর আজ দলের এক কর্মসূচিতে পিনাকীকে দলে যোগদান করালাম। ও আমাদের পুরনো লোক।” দলে ফিরে পিনাকী ধামালী বলেন, “৯৮ সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন। দল টিকিট না দেওয়ায় অভিমান হয়েছিল। ভেবেছিলাম আর দাঁড়াব না। পরে দেখলাম, অত্যাচারের মাত্রা বেড়ে গিয়েছে। তাই সিদ্ধান্ত নিলাম। দল যা দায়িত্ব দেবে পালন করব।”

আরও পড়ুন : Rahul Gandhi Mamata Banerjee : গুয়াহাটি থেকে মমতা সম্পর্কে কী বললেন রাগা!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন