The 50 Reality Show: Will Arbaaz-Malaika & Hardik-Natasa Reunite? | দ্য ৫০ রিয়্যালিটি শো: আরবাজ়-মালাইকা ও হার্দিক-নাতাশা কি ফিরছেন?

SHARE:

নতুন রিয়্যালিটি শো ‘দ্য ৫০’ ঘিরে বলিউডে জল্পনা। আরবাজ় খান-মলাইকা অরোরা ও হার্দিক পাণ্ড্য-নাতাশা স্তানকোভিচ কি আবার মুখোমুখি হচ্ছেন?

প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : টেলিভিশনের পর্দায় রিয়্যালিটি শো মানেই টিআরপি যুদ্ধ। সেই দৌড়ে একের পর এক নতুন ধারণা এনে দর্শকদের চমকে দিচ্ছে জাতীয় চ্যানেলগুলি। হিন্দির পাশাপাশি নানা ভাষায় সম্প্রচারিত রিয়্যালিটি শোগুলির তালিকায় নতুন সংযোজন ‘দ্য ৫০’ (The 50)। এই অনুষ্ঠান ঘিরেই এখন তোলপাড় বলিউড (Bollywood)। কারণ, গুঞ্জন উঠেছে, এই রিয়্যালিটি শোর মঞ্চেই নাকি মুখোমুখি হতে চলেছেন একাধিক বিচ্ছিন্ন তারকা দম্পতি। তালিকার শীর্ষে উঠে এসেছে আরবাজ় খান (Arbaaz Khan) মালাইকা অরোরা (Malaika Arora) এবং হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), নাতাশা স্তানকোভিচ (Natasa Stankovic) -এর নাম। সেই জল্পনার রেশ ধরেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে শুরু হয়েছে নতুন আলোচনা ‘২০২৬ কি মিলনের বছর?’ দীর্ঘদিন ধরেই ছোটপর্দায় রিয়্যালিটি শো মানেই দর্শকের উন্মাদনা। এত দিন ‘বিগ বস্‌’ (Bigg Boss) ছিল এই ধারার সবচেয়ে আলোচিত নাম। একাধিক ভাষায় সম্প্রচারিত এই শো টিআরপি -এর তালিকায় দীর্ঘদিন শীর্ষে থেকেছে। কিন্তু শোনা যাচ্ছে, নতুন রিয়্যালিটি শো ‘দ্য ৫০’ নাকি সেই উন্মাদনাকেও ছাপিয়ে যেতে পারে। কারণ, এই শোতে অংশ নিতে চলেছেন মোট ৫০ জন পরিচিত তারকা। শুধু প্রতিযোগিতার উত্তেজনাই নয়, ব্যক্তিগত সম্পর্কের সমীকরণও নাকি এই অনুষ্ঠানের বড় আকর্ষণ হতে চলেছে।

আরও পড়ুন : Malaika Arora Boyfriend, Malaika Arora Harsh Mehta | অর্জুন কাপুর অতীত! ১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নতুন প্রেমে ৫২ বছরের মালাইকা অরোরা, এয়ারপোর্টে ধরা পড়তেই গুঞ্জনে সরগরম বলিউড

বিশ্বস্ত সূত্রের দাবি, ‘দ্য ৫০’-এর মঞ্চে একসঙ্গে দেখা যেতে পারে আরবাজ় খান ও মালাইকা অরোরাকে। বহু বছর আগে বিচ্ছেদ হলেও, এই প্রাক্তন দম্পতিকে নিয়ে ভক্তদের কৌতূহল এখনও তুঙ্গে। গুঞ্জন, ‘আরবাজ় নাকি মলাইকার মুখোমুখি হওয়ার জন্য একেবারেই আপত্তি করছেন না।’ শুধু তা-ই নয়, শোয়ের নির্মাতাদের তরফে নাকি তাঁদের দু’জনের সঙ্গে আলাদাভাবে কথাবার্তাও এগিয়েছে। যদিও এখনও পর্যন্ত আরবাজ় বা মলাইকার তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য শোনা যায়নি। ইন্ডাস্ট্রির একাংশের মতে, ‘যদি এই মুখোমুখি হওয়া সত্যি হয়, তা হলে তা নিঃসন্দেহে টেলিভিশনের ইতিহাসে অন্যতম আলোচিত মুহূর্ত হতে চলেছে।’
শুধু বলিউড নয়, ক্রিকেট দুনিয়ার আলোচিত নামও এই জল্পনার কেন্দ্রে। ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য ও অভিনেত্রী-নৃত্যশিল্পী নাতাশা স্তানকোভিচের সম্পর্ক ভাঙার খবরও একসময় শিরোনামে ছিল। সেই সম্পর্কের রেশ এখনও পুরোপুরি কাটেনি বলেই মনে করেন অনুরাগীরা। শোনা যাচ্ছে, ‘হার্দিক ও নাতাশা নাকি একই শোয়ে অংশ নিতে রাজি হয়েছেন।’ একসঙ্গে দেখা গেলে পুরনো সম্পর্কের বরফ গলবে কি না, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই তারকা জুটির কেউই এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি।

আরও পড়ুন : Malaika Arora Fashion Statement 2025 | স্টাইল নয়, আত্মবিশ্বাসই মালাইকার আসল অলঙ্কার! ৫১-র বয়সেও ঝলমলে ‘ফ্যাশন গডেস’-এর বয়ান শুনলে থমকে যাবেন আপনিও

এই সব জল্পনার মাঝেই ‘দ্য ৫০’ শোয়ের সম্ভাব্য প্রতিযোগীদের তালিকা আরও উত্তেজনা বাড়িয়েছে। শোনা যাচ্ছে, এই রিয়্যালিটি শোয়ে দেখা যেতে পারে উর্ফী জাভেদ (Urfi Javed), শিব ঠাকরে (Shiv Thakare), ধনশ্রী বর্মা (Dhanashree Verma), অংশুলা কপূর (Anshula Kapoor), অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande), নিক্কী তম্বোলী (Nikki Tamboli), ইমরান খান (Imran Khan), সাবা আজ়াদ (Saba Azad) এবং সোশ্যাল মিডিয়ায় আলোচিত ওরী (Orry)-সহ আরও বহু পরিচিত মুখ। বিভিন্ন ক্ষেত্রের তারকাদের এক ছাদের নিচে এনে প্রতিযোগিতার ময়দান সাজানোর পরিকল্পনাই নাকি এই শোয়ের মূল আকর্ষণ। সূত্রের খবর, ‘দ্য ৫০’ -এর বিচারকের আসনে দেখা যেতে পারে কোরিওগ্রাফার ও পরিচালক ফরাহ খানকে (Farah Khan)। রিয়্যালিটি শো পরিচালনায় ফরাহ খানের অভিজ্ঞতা নতুন নয়। তাঁর উপস্থিতি শোয়ের বিনোদনের মাত্রা আরও বাড়াবে বলেই মনে করছেন টেলিভিশন বিশেষজ্ঞরা। শুধু সম্মান নয়, বিজয়ীদের জন্য নাকি অপেক্ষা করছে মোটা অঙ্কের আর্থিক পুরস্কারও। ফলে প্রতিযোগিতার উত্তাপ যে চরমে পৌঁছবে, তা বলাই বাহুল্য।অন্যদিকে, বলিউডের অন্দরমহলে অনেকেই বলছেন, ‘এই ধরনের শো আসলে তারকাদের ব্যক্তিগত জীবনকে আরও একবার আলোচনার কেন্দ্রে এনে দেয়।’ কেউ কেউ মনে করছেন, পুরনো সম্পর্কের মুখোমুখি হওয়া মানেই মিলন নয়, তবে আবেগের প্রকাশ যে হবে, তা নিশ্চিত। আবার অনেকে বলছেন, ‘রিয়্যালিটি শোয়ের ফরম্যাটই এমন যে, সেখানে সম্পর্কের সমীকরণ নতুন করে লেখা হয়।’ এই কারণেই ‘২০২৬ মিলনের বছর’ এই কথাটি এখন ইন্ডাস্ট্রির অন্দরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু, ‘দ্য ৫০’ শুধুমাত্র একটি রিয়্যালিটি শো নয়, বরং তারকাদের ব্যক্তিগত সম্পর্ক, আবেগ এবং অতীতের স্মৃতিকে সামনে আনার এক নতুন মঞ্চ হতে চলেছে—এমনটাই মনে করছে বলিউড। শেষ পর্যন্ত এই শো কি সত্যিই বিচ্ছিন্নদের এক সূত্রে বাঁধবে, নাকি সবটাই থাকবে বিনোদনের আবরণে, তার উত্তর দেবে সময়ই।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Arbaaz Khan second time father, Sshura Khan baby girl | দ্বিতীয়বার বাবা হলেন আরবাজ় খান, কন্যাসন্তানের আগমনে খুশিতে মুখর খান পরিবার

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন