তনুজা বন্দ্যোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ মুম্বাই: বলিউডে আবারও আনন্দের খবরে মুখর সময়। অভিনেতা ও প্রযোজক আরবাজ় খান (Arbaaz Khan) ৫৮ বছর বয়সে দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। স্ত্রী ও রূপটান শিল্পী সুরা খান (Sshura Khan) -এর কোলে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। এই সুখবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভক্ত ও বন্ধুবান্ধবদের শুভেচ্ছার ঝড় বইছে।
আরবাজ়ের প্রথম সন্তান আরহান খান (Arhaan Khan) ২৩ বছরের, তিনি তাঁর প্রাক্তন স্ত্রী মলাইকা অরোরার সন্তান আরহান খান। ২০১৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদের পর ২০২৩ সালে আরবাজ় সুরা খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এক বছরের মধ্যেই দম্পতির জীবনে এসেছে নতুন ছোট্ট অতিথি। উল্লেখ্য, আরবাজ় ও সুরার পরিচয় প্রথম হয়েছিল ২০২২ সালে সিনেমার শুটিং সেটে। তখন সুরা মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছিলেন। পেশাগত আলাপ থেকেই শুরু হয় তাঁদের বন্ধুত্ব, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। প্রায় দুই বছর ধরে সম্পর্কটি তাঁরা গোপন রাখেন। অবশেষে ২০২৩ সালের শেষ দিকে বিয়ের সিদ্ধান্ত নেন এবং তখনই প্রকাশ্যে আসে তাদের সম্পর্কের খবর।
বলিউড মহলে সুরা ও আরবাজ়ের বয়সের ব্যবধান নিয়ে তখন অনেক আলোচনা হয়েছিল। কেউ প্রশ্ন তুলেছিলেন, “এই বয়সে নতুন করে সংসার শুরু করা কি সহজ?” তবে আরবাজ় স্পষ্টভাবে জানিয়েছেন, বয়স কোনও বাধা নয়। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ, সুরা আমার থেকে অনেকটাই ছোট। কিন্তু তাই বলে ওর বয়স ১৬ নয়! আমরা একে অপরকে ভালভাবে বুঝতে পারি। ও পরিণত, সংবেদনশীল, এবং আমার জীবনে এক অন্যরকম শান্তি এনেছে।” উল্লেখ্য, জুন মাসে খবর আসে যে, সুরা মা হতে চলেছেন। সেই সময় থেকেই আরবাজ় উচ্ছ্বাসে ভাসছিলেন। তিনি বলেছিলেন, “এটা আমার জীবনের নতুন অধ্যায়। আমি দ্বিতীয়বার বাবা হতে চলেছি, এই অনুভূতি ভাষায় বোঝানো যায় না।” অবশেষে অক্টোবরের শুরুতেই এসেছে সুখবর। জানা গেছে, মা ও শিশু দুজনেই সুস্থ।
আরবাজ়ের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, “এই মুহূর্তে আরবাজ় পুরোপুরি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। শুটিং থেকে কিছুদিন ছুটি নিয়েছেন। এখন তাঁর দিনরাত কেটে যাচ্ছে সুরা ও ছোট্ট মেয়ের সঙ্গে।” আবার খান পরিবারের অন্যান্য সদস্যও নতুন শিশুর আগমনে আনন্দ ভাগ করে নিয়েছেন। আরবাজ়ের ভাই সলমন খান (Salman Khan) এবং বোন অর্পিতা খান (Arpita Khan) মজার ছলে জানিয়েছেন, “এবার তোমাদের দলে আরও এক ছোট্ট সদস্য যোগ হয়েছে!” সোশ্যাল মিডিয়ায় ভক্তরাও দম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছেন। একজন লিখেছেন, “৫৮ বছর বয়সেও আরবাজ় প্রমাণ করলেন, জীবন মানেই নতুন শুরু।” আরেকজন মন্তব্য করেছেন, “খুব সুন্দর খবর! ওঁদের মেয়েটির জীবনে ভালোবাসা ও আশীর্বাদ বর্ষিত হোক।”
আরবাজ় ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিকেও ব্যস্ত বলে উল্লেখ। শোনা যাচ্ছে, তিনি শিগগিরই নিজের প্রোডাকশন হাউসের জন্য একটি ওয়েব সিরিজের কাজ শুরু করবেন। পাশাপাশি, নতুন রোমান্টিক কমেডি সিনেমাতেও দেখা যেতে পারে তাঁকে। কিন্তু আপাতত তিনি পুরোপুরি পরিবারের মানুষ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বয়সে বাবা হওয়া এক অন্যরকম অনুভূতি। প্রতিদিন মেয়ের মুখ দেখে বোঝা যায়, জীবনের মানে কত সুন্দর হতে পারে। সুরা আমার জীবনে এসেছে বলেই এই আনন্দ সম্ভব।”
বলিউডে বহু তারকা পরিণত বয়সে বাবা হয়েছেন। তবে আরবাজ় খান নিজের সংযম, স্থিরতা এবং পারিবারিক দায়বদ্ধতা দিয়ে প্রমাণ করেছেন যে ভালোবাসার কোনও বয়স নেই। এখন তিনি কেবল একজন সফল অভিনেতা নন, একজন পরিণত পিতা, প্রেমময় স্বামী এবং সুখী মানুষও বটে। ভক্তদের কাছে এখন একটাই প্রশ্ন, নতুন কন্যার নাম কী রাখা হবে? যদিও এখনও সেই রহস্য অমোঘ রেখেছেন আরবাজ় ও সুরা। অনুমান করা হচ্ছে, খানের নতুন কন্যার নাম প্রকাশ্যে এলে সোশ্যাল মিডিয়া আবার সরগরম হবে।
ছবি : সংগৃহীত
আরও পড়ুন :




