Suvendu Adhikari CM: বাংলার নব মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী | ঐতিহাসিক দিন

SHARE:

বাংলার নব মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শুভেন্দু অধিকারী | ব্রিগেড মাঠে ঐতিহাসিক দিন

কলকাতা, ৯ মে ২০২৬: পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়। আজ শনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিন ২৫ বৈশাখ কে সামনে রেখে বাঙালির প্রতি গম্ভীর সম্মান রেখে ব্রিগেড ময়দানে মর্যাদাপূর্ণ পরিবেশে রাজ্যের নব মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন Suvendu Adhikari। বহু রাজনৈতিক জল্পনা ও উত্তেজনার অবসান ঘটিয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নতুন এক অধ্যায়ের সূচনা করল বাংলার প্রশাসনিক ইতিহাসে।প্রতিবার রাজ্যের Raj Bhavan-এর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই শপথ। এবার তা উল্টো পথে ব্রিগেড ময়দানে রাজ্যে নতুন বার্তা নিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান। শপথ গ্রহণের বিশেষ আকর্ষণ ব্রিগেড এর মাঠে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী Narendra Modi, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ, রাজনথ সিং সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। কড়া নিরাপত্তার মধ্যেই সম্পন্ন হয় এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। রাজ্যপাল আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান এবং তার পরেই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন Suvendu Adhikari।

শপথ গ্রহণের পর নিজের বক্তব্যে তিনি বলেন, ‘বাংলার মানুষের প্রত্যাশা পূরণ করাই আমাদের প্রধান লক্ষ্য। স্বচ্ছ প্রশাসন, দ্রুত উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি এই তিনটি দিকেই আমরা বিশেষ গুরুত্ব দেব।’ তাঁর বক্তব্যে উঠে আসে বিনিয়োগ বাড়ানো, শিল্পায়নকে ত্বরান্বিত করা এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন রাজ্যের রাজনীতিতে একটি বড় টার্নিং পয়েন্ট। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়ে নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি হতে পারে। অন্যদিকে বিরোধী দলগুলির তরফে এই ফলাফল নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তোলা শুরু হয়েছে, যা আগামী দিনে রাজনৈতিক সংঘাত আরও তীব্র করতে পারে।

আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি Samik Bhattacharya সহ দলের শীর্ষ নেতৃত্ব। জানা গিয়েছে, খুব শীঘ্রই নতুন মন্ত্রিসভা গঠন করা হবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব বণ্টন করা হবে। প্রশাসনিক স্তরে দ্রুত পরিবর্তন আনার প্রস্তুতিও শুরু হয়ে গেছে বলে সূত্রের খবর। শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এই শপথ গ্রহণ ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। একদিকে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, অন্যদিকে বিরোধী শিবিরে রয়েছে উদ্বেগ ও সমালোচনা। তবে সাধারণ মানুষের মধ্যে নতুন সরকারের কাজকর্ম নিয়ে কৌতূহল ও প্রত্যাশা দুই-ই রয়েছে। কার্যৎ , Suvendu Adhikari-এর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, বরং এটি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দিশা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সূচনা। এখন নজর থাকবে নতুন সরকার কত দ্রুত তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে এবং রাজ্যের উন্নয়নে কীভাবে নতুন গতি আনতে সক্ষম হয়।

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন