Sunil Gavaskar : বিরক্ত গাওস্কার

SHARE:

সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : গত বছর থেকে IPL -এ চালু হয়েছে ওয়াইড ও নো বলে রিভিউ। এতে কখনও দলগুলি সুবিধে পেলেও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাওস্কার-এর (Sunil Gavaskar) মতে এতে সময় নষ্ট হচ্ছে।

সুনীল গাওস্কার। -ফাইল চিত্র

 

আইপিএল-এ ধারাভাষ্য দেওয়ার সময় বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেট মানে গতি। দ্রুত ম্যাচ শেষ হয়ে যাওয়া। আর সেখানে এই ওয়াইডের রিভিউয়ের কারণে সময় নষ্ট হচ্ছে। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই মেনে নেওয়া উচিত। ওয়াইড দিলে ওয়াইড, না দিলে নয়। এতে রিভিউ নেওয়া মানে খেলার স্বাভাবিক ছন্দ নষ্ট হওয়া। সেটা কাম্য নয়।” এপ্রসঙ্গে গাওস্কার স্পষ্ট বলেন, “ওয়াইডের জন্য রিভিউ নেওয়া উচিত নয়। এটা রিভিউ নষ্ট করা। মাঠের আম্পায়ারের ১০ বারের মধ্যে ন’বারই সঠিক রায় দেন।” উল্লেখ্য, আইপিএল ম্যাচ দুই দলের চল্লিশ ওভার খেলা শেষ হতে প্রায় ২ ঘন্টা সময় লেগে যাচ্ছে। এতে খেলার গতিও ক্ষুন্ন হচ্ছে, এ জন্যই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরক্ত বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের। -ফাইল চিত্র 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন