সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্য বামফ্রন্ট লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা কারার জন্য প্রথম দফায় ১৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার ভেতর ১৩ জন সিপিআই (এম) ও বাকি তিনজন বাম শরিক দলের। সবসময়ই যাদবপুর লোকসভা কেন্দ্র রাজ্যের নির্বাচনে নজর কেড়েছে। এবারও ব্যতিক্রম নয়। এবার এই কেন্দ্র থেকে লোকসভায় লড়ছেন বাম-কংগ্রেস মনোনীত প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)। শুক্রবার হালতু অঞ্চলে তাঁকে নিয়ে মিছিল করেন এলাকার বাম নেতৃত্ব। ১০৫ ও ১০৬ ওয়ার্ড জুড়ে মিছিল হয়। সৃজন কথা বলেন এলাকার মানুষদের সঙ্গেও। ছাত্রনেতা সৃজন ভট্টাচার্য-এর প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের সায়নী ঘোষ। অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীকে এবার প্রার্থী করেনি তৃণমূল কংগ্রেস। তাঁর জায়গায় যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ। দুই যুব নেতা কতটা ভোট ব্যাঙ্ক নিজেদের দখলে নিয়ে আসতে পারেন সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ভোট পর্ব পর্যন্ত। -সংগৃহীত ছবি
আরও খবর : Child Death : আগুনে পুড়ে মৃত্যু শিশুর




