South India hill stations | দক্ষিণে শীতের স্নিগ্ধ টান, প্রকৃতির গোপন সৌন্দর্যে ভরপুর, এই শীতে ঘুরে আসুন দক্ষিণ ভারতের মন জুড়ানো ৫ শৈলশহর

SHARE:

কর্ণাটকের কুর্গ জেলার হৃৎপিণ্ড হিসেবে পরিচিত মাদিকেড়ি (Madikeri) শীতকালে পর্যটকদের বিশেষ পছন্দের জায়গা। ‘ভারতের স্কটল্যান্ড’ নামে পরিচিত এই অঞ্চল কফি বাগান, এলাচের সুবাস আর সবুজ প্রকৃতির জন্য বিখ্যাত। শীতের হিমেল হাওয়ায় এখানে ভ্রমণ করলে মন আরও বেশী প্রফুল্ল হয়ে ওঠে। অ্যাবি ফলস (Abbey Falls) -এর গর্জন, রাজা’স সিট (Raja’s Seat)-এ মুগ্ধকর সূর্যাস্ত, ওমকারেশ্বর মন্দির এবং বাইলাকুপ্পের তিব্বতীয় গোল্ডেন টেম্পল এই অঞ্চলের প্রধান আকর্ষণ।

মিলি ঘোষ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : শীতের হালকা ঠাণ্ডা, মেঘলা সকাল, নরম রোদ আর সবুজ প্রকৃতি, ভ্রমণপ্রেমীদের কাছে এ যেন এক বিশেষ অনুভূতি। উত্তর ভারত যখন বরফে ঢাকা পড়ে, তখন দক্ষিণ ভারতের শৈলশহরগুলি তাদের নিজস্ব সৌন্দর্যে পর্যটকদের টানে। পাহাড়ি কুয়াশা, কফি বাগানের ঘ্রাণ, জলপ্রপাতের শব্দ আর নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে দক্ষিণ ভারতের হিল স্টেশনগুলি শীতকালীন যাত্রার জন্য আদর্শ গন্তব্য।

চিকমাগালুর জেলার মুকুট, বাবা বুদান গিরি (Baba Budan Giri) এবং মুল্লায়ানাগিরি (Mullayyanagiri) অঞ্চলের কথা। কফি উৎপাদনের ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এই অঞ্চল কর্ণাটকের উচ্চতম পর্বতশৃঙ্গগুলির জন্য সুপরিচিত। মুল্লায়ানাগিরি শৃঙ্গ থেকে পাহাড়-উপত্যকার বিস্তৃত দৃশ্য মনকে বিস্মিত করে। শীতকালে এখানকার বাতাস অত্যন্ত পরিষ্কার থাকে, আর আবহাওয়া থাকে মনোরম। ট্রেকপ্রেমীরা এই অঞ্চলের পথ ধরে ট্রেক করতে করতে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন।

এই শীতে সেই তালিকায় জায়গা করে নিক দক্ষিণ ভারতের পাঁচটি জনপ্রিয় শৈলশহর, যেগুলি প্রতিটি ভ্রমণকারীর ‘বাকেট লিস্টে’ থাকা অবশ্যই উচিত। দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলের অন্যতম সেরা ভ্রমণস্থান উটি (Ooty), যা তামিলনাড়ুর নীলগিরিতে অবস্থিত। ‘পাহাড়ের রানি’ নামে পরিচিত এই শহর সারা বছরই সুন্দর, কিন্তু শীতের মরসুমে এর সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে ওঠে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত উটির আবহাওয়া ঠাণ্ডা থাকলেও তা আরামদায়ক। সকালের কুয়াশায় মোড়া পাহাড়, পাইন বন আর চা-বাগান পর্যটকদের মুগ্ধ করে। নীলগিরি মাউন্টেন রেলওয়ে (Nilgiri Mountain Railway) -এর টয়ট্রেনে ভ্রমণ এই অঞ্চলের অন্যতম আকর্ষণ। উটির লেক, দোদাবেট্টা পিক, বোটানিক্যাল গার্ডেন এবং পাইকারা জলপ্রপাত, এই সমস্ত স্থান ভ্রমণকারীদের মন ভরায়। শীতের উটি তার নীরবতা, স্বচ্ছ বাতাস আর সবুজের বিস্তারে এক স্বপ্নিল অনুভূতি তৈরি করে।

আরও পড়ুন : Manali | মানালি: পাহাড়ি রূপকথার পাতায় ছুটি কাটানোর ঠিকানা

অন্যদিকে, কর্ণাটকের কুর্গ জেলার হৃৎপিণ্ড হিসেবে পরিচিত মাদিকেড়ি (Madikeri) শীতকালে পর্যটকদের বিশেষ পছন্দের জায়গা। ‘ভারতের স্কটল্যান্ড’ নামে পরিচিত এই অঞ্চল কফি বাগান, এলাচের সুবাস আর সবুজ প্রকৃতির জন্য বিখ্যাত। শীতের হিমেল হাওয়ায় এখানে ভ্রমণ করলে মন আরও বেশী প্রফুল্ল হয়ে ওঠে। অ্যাবি ফলস (Abbey Falls) -এর গর্জন, রাজা’স সিট (Raja’s Seat)-এ মুগ্ধকর সূর্যাস্ত, ওমকারেশ্বর মন্দির এবং বাইলাকুপ্পের তিব্বতীয় গোল্ডেন টেম্পল এই অঞ্চলের প্রধান আকর্ষণ। মাদিকেড়ির অন্যতম বিশেষত্ব হল এখানকার কোডাগু সংস্কৃতি, আতিথেয়তা এবং নিজস্ব রান্নাশৈলী, যা পর্যটকদের মনে বিশেষ ছাপ ফেলে। ট্রেকিংপ্রেমীদের স্বপ্নের গন্তব্য কোডাচাদ্রি (Kodachadri), কর্ণাটকের পশ্চিমঘাটে অবস্থিত। এটি শুধু একটি হিল স্টেশন নয়, তা একটি বিশাল অ্যাডভেঞ্চারের ক্ষেত্র। ঘন জঙ্গল এবং দুর্গম রাস্তায় ঘেরা এই অঞ্চল শীতকালে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। গ্রীষ্মের তুলনায় শীতকালীন আবহাওয়া এখানে ট্রেকিংয়ের জন্য অনুকূল। চূড়ায় পৌঁছে আরব সাগরের ওপরে সূর্যাস্তের যে দৃশ্য দেখা যায় তা এক কথায় শ্বাসরুদ্ধকর। ধর্মীয় কারণে এখানকার সর্বজ্ঞপীঠও (Sarvajna Peetha) অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিদলুমানে জলপ্রপাতের পথে ট্রেকিং অভিজ্ঞতা ভ্রমণকারীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকে।

আরও পড়ুন : Mussoorie registration, QR Code Travel India, Uttarakhand travel update | মুসৌরি ঘুরতে গেলে লাগবে প্রি-রেজিস্ট্রেশন, চালু নতুন কড়া নিয়মাবলি: ভ্রমণকারীদের জন্য জরুরি নির্দেশিকা

বেঙ্গালুরু শহরের নিকটবর্তী নন্দী হিলস (Nandi Hills) শীতকালে পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় গন্তব্য। মাত্র ৬০ কিলোমিটার দূরে হওয়ায় শহরের ব্যস্ততা থেকে মুক্তি পেতে এক দিনের জন্য অনেকেই এখানে চলে আসেন। শীতের সকাল শুরু হয় পাহাড়ের উপর দাঁড়িয়ে মেঘের নিচে অভূতপূর্ব ‘ক্লাউড সি’ দেখা দিয়ে। ঠান্ডা হাওয়া, নীরবতা আর প্রকৃতির শান্ত পরিবেশ মানসিক প্রশান্তি দেয়। টিপু’স ড্রপ, ব্রহ্মাশ্রম এবং নন্দী মন্দির এই এলাকার প্রধান দর্শনীয় স্থান। এছাড়াও হাইকিং, সাইক্লিং এবং প্যারাসেলিং -এর সুযোগ থাকায় অ্যাডভেঞ্চারপ্রেমীরাও নন্দী হিলসকে বিশেষভাবে পছন্দ করেন। এবার আসা যাক চিকমাগালুর জেলার মুকুট, বাবা বুদান গিরি (Baba Budan Giri) এবং মুল্লায়ানাগিরি (Mullayyanagiri) অঞ্চলের কথা। কফি উৎপাদনের ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এই অঞ্চল কর্ণাটকের উচ্চতম পর্বতশৃঙ্গগুলির জন্য সুপরিচিত। মুল্লায়ানাগিরি শৃঙ্গ থেকে পাহাড়-উপত্যকার বিস্তৃত দৃশ্য মনকে বিস্মিত করে। শীতকালে এখানকার বাতাস অত্যন্ত পরিষ্কার থাকে, আর আবহাওয়া থাকে মনোরম। ট্রেকপ্রেমীরা এই অঞ্চলের পথ ধরে ট্রেক করতে করতে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করেন। মানেকধারা জলপ্রপাত এবং বাবা বুদান দরগা ভ্রমণের অন্যতম অংশ।

এই শীতকালকে স্মরণীয় করে রাখতে দক্ষিণ ভারতের এই পাঁচটি শৈলশহর আপনাকে দেবে শান্তি, অ্যাডভেঞ্চার, নীরবতা এবং প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ। ব্যাগ গোছান, আর বেরিয়ে পড়ুন নতুন অভিজ্ঞতা সংগ্রহ করতে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Yadgir Fort travel guide, Karnataka | যাদগির দুর্গের ভ্রমণ, কর্ণাটকে লুকনো অজানা ইতিহাসের

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন