South Dinajpur : এলাকার রাস্তা সংস্কারের দাবীতে বিক্ষোভ

SHARE:

এলাকায় রাস্তার সংস্কারের দাবিতে ক্ষোভ

সাশ্রয় নিউজ ★ গঙ্গারামপুর : এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবী নিয়ে এলাকায় স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়ারা দ্বারস্থ হন গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছে। দফতরে তাঁকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। বুনিয়াদপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কইল প্রাথমিক বিদ্যালয় থেকে কইল পর্যন্ত চলাচলের রাস্তার দাবী নিয়ে আজ বিকেলে মহকুমা শাসকের কাছে উপস্থিত হন। রাস্তার দাবী নিয়ে গঙ্গারামপুরে তাঁরা মিছিলও করেন। পরে মহকুমা শাসক অফিসে এলে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বলে উল্লেখ। মহকুমা শাসক পি প্রমথ ও বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান অখিল বর্মন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার প্রতিশ্রুতি দেন জানা যায়। মহকুমা শাসককে সময় বেঁধে দেন, বিক্ষোভকারীরা। সুত্রের খবর, ১০-১৫ দিনের ভেতর রাস্তা তৈরি না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে স্পষ্ট জানান। 

 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment