South 24 Parganas : অবৈধ সম্পর্কের কাঁটা সন্তান! প্রেমিককে সঙ্গে নিয়ে খুন নিজের সন্তানকেই
সাশ্রয় নিউজ ★ দক্ষিণ চব্বিশ পরগণা : অবৈধ সম্পর্কের জের : খুন নিজের সন্তানকেই। এমননই অভিযোগ কুলতলি থানা এলাকার এক গৃহবধূর বিরুদ্ধে। নিজের সন্তানকে আছাড় মেরে ও শ্বাসরোধ করে খুনের অভিযোগ গৃহবধূর স্বামী তোয়েব পিয়াদার। কুলতলি থানার তিনি স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তোয়েব পিয়াদার অভিযোগ, বাড়িতেই সন্তানকে নিয়ে একাই থাকতেন মাফুজা। তোয়েব নিজে সেলাইয়ের কাজ করেন। গত ৫ মাস আগে আবুল হোসেন শেখ নামে গাজিরহাটের একজন ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান মাফুজা। ঘটনার দিন, মঙ্গলবার, প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু প্রেমিক তাঁর ৪ বছরের সন্তানকে সঙ্গে নিতে চাননি বলে উল্লেখ। আরও উল্লেখ, মাফুজা ও তাঁর প্রেমিক আবুল হোসেন শেখ তাঁর সন্তানকে আছাড় মেরে ও পরে শ্বাসরুদ্ধ করে খুন করে। পুলিশ সূত্রে খবর, ঘটনার মাফুজাকে কুলতলি থানার পুলিশ গ্রেফতার করেছে। আবুল হোসেন শেখ নামে অভিযুক্ত প্রেমিকের খোঁজে তল্লাশি চলছে।



