Delhi Municipal Corporation : দিল্লির নতুন মেয়র আপ-এর শেলী ওবেরয়
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দিল্লির নতুন মেয়র আপ-এর শেলী ওবেরয়। দিল্লি পুরনিগম-এর মেয়র নির্বাচন ঘিরে বিজেপি ও আপ-এর লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। শীর্ষ আদালতের রায় আপের পক্ষে যায়। বুধবার সুষ্ঠুভাবে মেয়র নির্বাচন সম্পন্ন হয়। ২৫০ আসনের দিল্লি পুরনিগম নির্বাচনে ১৩৪ টি আসন পায় আপ, বিজেপি পায় ১০৪ টি আসন। ১৫ বছরের বিজেপি শাসনের অবসান ঘটল দিল্লি পুরনিগমে। বিজেপির রেখা গুপ্তাকে হারিয়ে দিল্লি পুরনিগম-এর মেয়র নির্বাচিত হন শেলী ওবেরয়। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ১৫০ টি। বিজেপির রেখা গুপ্তা পান ১১৬ টি ভোট।



